শুভমান গিল ব্যাট হাতে তার দুর্দান্ত পারফরম্যান্স চালিয়ে যাওয়ার কারণে দুর্দান্ত উন্নতি করেছেন । হাশিম আমলাকে ছাড়িয়ে এই ভারতীয় ওপেনার এখন ওডিআই ক্রিকেটে ২ হাজার রানের মালিক এখন ভারতীয় এই ওপেনার।
ওয়ানডেতে ২ হাজার রানের মাইলফলক থেকে ১৪ রান দূরে থেকে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে রোববার খেলতে নামেন গিল। সপ্তম ওভারে বোল্টকে চার মেরে স্রেফ ৩৮ ইনিংসে তিনি পূর্ণ করেন ক্যারিয়ারের ২ হাজার রান।
এই সংস্করণে তার চেয়ে দ্রুত এই কীর্তি গড়তে পারেননি আর কোনো ব্যাটসম্যান। আগের রেকর্ড হাশিম আমলার, ৪০ ইনিংস। প্রায় ১২ বছর পর সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানের রেকর্ড ভাঙলেন ভারতের তরুণ ওপেনার।
ভারতের ব্যাটসম্যানের মধ্যে এত দিন এই রেকর্ড ছিল শিখর ধাওয়ানের। ২০১৪ সালে ৪৮ ইনিংসে ২ হাজার রান করেছিলেন বাঁহাতি ওপেনার। দুর্দান্ত উন্নতি করেছেন
২০১৯ সালে ওয়ানডে অভিষেক হলেও গত বছরের আগ পর্যন্ত তিনি খেলতে পারেন স্রেফ ৩ ম্যাচ। ২০২২ সাল থেকে নতুন উদ্যমে শুরু হয় গিলের ওয়ানডে ক্যারিয়ার। তার পর থেকে দুর্দান্ত গতিতে ছুটছেন ২৪ বছর বয়সী ব্যাটসম্যান।
১০ ফিফটি ও ৬ সেঞ্চুরিতে ২ হাজার রানের ক্লাবে ঢুকেছেন গিল। নিউ জিল্যান্ডের বিপক্ষে ২৬ রানে আউট হওয়ার পর তার মোট সংগ্রহ ২ হাজার ১২ রান। তিনি এই রান করেছেন ৬২.৮৭ গড়, ১০২.৬০ স্ট্রাইক রেটে। ওয়ানডেতে ষাটের বেশি গড়, একশর বেশি স্ট্রাইক রেটে অন্তত ২ হাজার রান করা একমাত্র ব্যাটসম্যান গিল।
