বিশ্বকাপের চলতি আসরে

বিশ্বকাপের চলতি আসরে টানা দুই ম্যাচে নেদারল্যান্ডস ও শ্রীলংকাকে হারিয়ে ফুরফুরে মেজাজেই ছিল পাকিস্তান

কিন্ত এরপর দুই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও বিশ্বকাপের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে কোণঠাসা হয়ে পড়েছে ১৯৯২ সালের বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান। 

অন্যদিকে আফগানিস্তান আসরের প্রথম তিন ম্যাচে হেরে ব্যাকফুটে ছিল। নিজেদের চতুর্থ ম্যাচে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে খোশমেজাজে রয়েছে তারা। 

আগামীকাল সোমবার ভারতের চেন্নাইয়ের এমএ চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হবে আফগানিস্তান। ম্যাচের আগের দিন পাকিস্তানকে বড় ব্যবধানে হারানোর হুঙ্কার দিয়েছেন আফগান কোচ জোনাথন ট্রট। বিশ্বকাপের চলতি আসরে

জোনাথন ট্রট বলেন, আমি মনে করি, আফগানিস্তানের জন্য এটি একটি প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ, যেটি তাদের রোমাঞ্চিত করে। অতীতে কখনো কখনো তাদের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা দেখা গিয়েছে, সেটা খুব আবেগপূর্ণ ছিল।

আফগান কোচ বলেন, আমরা এর আগে তাদের মধ্যে কঠিন লড়াই দেখেছি। তবে আশা করি, আগামীকালের ম্যাচ খুব উত্তেজনাপূর্ণ হবে না এবং আমরা বড় ব্যবধানে জিতব। দুই দল একে অপরকে সম্মান করে, তবে জয়ের জন্য উভয়েই মরিয়া হয়ে আছে। প্রতিদ্বন্দ্বীদের প্রকৃতি এমনই।

একটা সময় ক্রিকেটপাড়ায় পাকিস্তান ও ভারতকে বড় প্রতিপক্ষ বলে মনে করা হতো। সময়ের বিবর্তনে ভারত-পাকিস্তান ম্যাচে লড়াইয়ের তীব্রতা কমেছে। নতুন করে পাকিস্তানের আরেক সীমান্তবর্তী দেশ আফগানিস্তানের সাথে লড়াইয়ে নতুন মাত্রা যোগ হয়েছে।

বিশ্বকাপে আগামীকাল সোমবার (২৩ অক্টোবর) চেন্নাইয়ের এমএ চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হবে আফগানিস্তান। আফগানরা তুলনামূলক দুর্বল দল হলেও ম্যাচের যেকোনো সময় ঘটাতে পারে যে কোনো কিছু। তাই ম্যাচটি নিয়ে বেশ আগ্রহ ক্রিকেটপ্রেমীদের।

সাকিব মুম্বাইয়ে অনুশীলন করছেন 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments