ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শেয়ার করা এক ভিডিও ফুটেজে ইউক্রেনের পোস্টাল অপারেটর নোভা পোশতার একটি গুদাম ঘর ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসস্তুপে পরিণত হতে দেখা গেছে।

খারকিভ অঞ্চলের গভর্ণর ওলেগ সিনেগুবভ বলেন, “দখলদারদের হামলায় হতাহতরা কোম্পানির কর্মচারি ছিল এবং তারা নোভা পোশতা ডিপোর ভিতরে ছিল।”

তিনি আরো বলেন, “নিহতদের বয়স ১৯ থেকে ৪২ বছরের মধ্যে।”

তিনি বলেন, হাসপাতালে চিকিৎসাধীন ১৪ জনের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। চিকিৎসকরা তাদের জীবন রক্ষায় চেষ্টা করে যাচ্ছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির

আঞ্চলিক প্রসিকিউটর দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, খারকিভের উত্তরে বেলগোরোড অঞ্চলে রাশিয়ার বাহিনী এস-৩০০ নামের অনেক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এসবের মধ্যে দুটি ক্ষেপণাস্ত্র ডাক গুদামে আঘাত হানে।

ইউক্রেনের উত্তর-পূর্ব শহর খারকিভের ডাক বিতরণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় ছয়জন নিহত ও আহত হয়েছেন ১৭ জন। শনিবার ইউক্রেনের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রাম পোস্টে বলেছেন, শনিবারের ক্ষেপণাস্ত্র হামলাটি বেসামরিক অঞ্চলে আঘাত করেছে।ইউক্রেনের নোভা পোশতা পোস্টাল সার্ভিসের লোগোসহ একটি ভিডিও শেয়ার করেছেন জেলেনস্কি। সেখানে দেখা গেছে, একটি ভবনের জানালার ক্ষতি হয়েছে।

খারকিভের গভর্নর ওলেহ ভাসিলোভিচ সিনেহুবভ বলেছেন, আহতদের বয়স ১৭-৪২ বছর হবে। সিনেহুবভ আরও বলেন, ডাক কর্মকর্তাদের বেশি ক্ষতি হয়নি। কারণ ভবনটিতে ক্ষেপণাস্ত্র আঘাত করার আগে সতর্ক সংকেত বেজেছিল।

আঞ্চলিক প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, রাশিয়ার বেলগোরোড অঞ্চলে থেকে দুটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

অবরুদ্ধ গাজায় সংঘর্ষ

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments