প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু

অবরুদ্ধ গাজা উপত্যকায় সম্ভাব্য স্থল হামলা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সেনাবাহিনীর মাঝে মতবিরোধ দেখা দিয়েছে বলে খবর বেরিয়েছে। এ নিয়ে ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর প্রধানমন্ত্রীর দপ্তর ও সেনাবাহিনী যৌথ এক বিবৃতিতে স্থল অভিযান নিয়ে নিবিড়ভাবে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে।

সোমবার টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিলম্বিত স্থল অভিযান নিয়ে সেনাবাহিনী এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মতবিরোধের খবরে যৌথ বিবৃতিতে তারা ঘনিষ্ঠভাবে কাজ করার দাবি করেছে।

নেতানিয়াহুর কার্যালয়, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের ব্যুরো এবং ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্রের দেওয়া যৌথ বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং আইডিএফ প্রধান হামাসের বিরুদ্ধে ইসরায়েলের পূর্ণ বিজয় আনার লক্ষ্যে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

‘প্রধানমন্ত্রী নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী এবং আইডিএফ প্রধানের মাঝে পূর্ণ আস্থা রয়েছে; যারা একটি সুস্পষ্ট উদ্দেশ্যে ঐক্যবদ্ধ রয়েছেন,’ বিবৃতিতে যোগ করা হয়েছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু

‘আমরা গণমাধ্যমকে দায়িত্বশীলতার সাথে কাজ করতে এবং জঘন্য প্রতিবেদন প্রকাশ করা থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছি। তাদের এই ধরনের কার্যক্রম কেবল আমাদের ঐক্য ও শক্তিমত্তাকে আঘাত করে।’

সোমবার ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, গাজায় সম্ভাব্য স্থল হামলা নিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত ও আইডিএফের প্রধান হার্জেই হালেভির মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। এই মতবিরোধের একপাশে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত ও আইডিএফের প্রধান হার্জেই হালেভি আর অপরপাশে রয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছ থেকে স্থল হামলার বিষয়ে সবুজ সংকেত না মেলায় গণমাধ্যমে তাদের মতবিরোধের খবর বেরিয়েছে। তবে হামাসের হাতে জিম্মি ২২০ জনের বেশি ইসরায়েলিকে মুক্ত করার বিষয়ে বিভিন্ন পক্ষের সাথে দর কষাকষি করতে নেতানিয়াহু স্থল হামলায় কালক্ষেপণ করছেন বলে অনেকে ধারণা করছেন।

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ছয়জন নিহত 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments