বাংলাদেশ দলের  অধিনায়ক

পুনেতে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলতে পারেননি বাংলাদেশ দলের  অধিনায়ক সাকিব । এর আগে চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার সময় বাম উরুর পেশীতে চোট পেয়েছিলেন তিনি।

ভারত ম্যাচের আগে রানিং ও ব্যাটিং অনুশীলন করলেও শেষ পর্যন্ত তাকে নিয়ে ঝুঁকি নেয়নি দলের টিম ম্যানেজমেন্ট। মঙ্গলবার বাংলাদেশ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে।

ওই ম্যাচের আগে রোববার অনুশীলন করেছেন বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার সাকিব আল হাসান। মুম্বাইয়ে থেকে সমকালের বিশেষ প্রতিনিধি সেকান্দার আলী জানিয়েছেন, এদিন হালকা রানিং ও ব্যাটিং অনুশীলন করেছেন অধিনায়ক সাকিব।  বাংলাদেশ দলের  অধিনায়ক

ভারতের বিপক্ষে পুনের ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন নাজমুল হাসান শান্ত। ম্যাচ শেষে তিনি জানান যে, অধিনায়ক সাকিবের অবস্থা ভালো আছে। তিনি আগামী ম্যাচের আগে ফিট হয়ে উঠবেন। বাংলাদেশ বিশ্বকাপে এখন পর্যন্ত চার ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পেলেও পরের তিন ম্যাচে হেরেছে বাংলাদেশ। 

হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ দল। বিশ্বকাপে জয় দিয়ে শুরু করা দলটি এরপর হেরেছে পরের তিন ম্যাচ। দ্বিতীয় জয়ের খোঁজে মঙ্গলবার(২৪ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার ব্পিক্ষে খেলতে নামবে সাকিব আল হাসানের দল। মুম্বাইয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

এই ম্যাচ খেলতে এরই মধ্যে মুম্বাইয়ে অবস্থান করছে টিম টাইগাররা। মুম্বাইয়ে প্রথম দুই দিন বিশ্রামে থাকার পর আজ(রোববার) অনুশীলন করেছে বাংলাদেশ। অনুশীলন করতে দেখা গেছে টাইগার অধিনায়ক সাকিব আল হাসানকে।  এছাড়াও অনুশীলন করতে দেখা গেছে পেসার তাসকিন আহমেদকেও। যাকে নিয়ে সংশয় দক্ষিণ আফ্রিকা ম্যাচে খেলবেন কিনা?

বাংলাদেশ কিভাবে সেমিফাইনালে উঠবে?

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments