বিনোদন জগৎ থেকে রাজনীতি

বিনোদন জগৎ থেকে রাজনীতি , সব জায়গায় সমানভাবে আলোচিত-সমালোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম। স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে কয়েকবার অংশ নিয়ে হেরে গেলেও এই ইউটিউবার সমর্থন পেয়েছেন এলাকার প্রান্তিক মানুষের। সমর্থকরা বলছেন, সম্প্রতি মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগে যোগ দেওয়ায় নিজ জেলা বগুড়ায় তাঁর সমর্থনে ভাটা পড়েছে। তবে তিনি স্বতন্ত্র থেকেই নির্বাচন করতে পারেন বলে জানিয়েছেন।

বিএনপির ছেড়ে দেওয়া বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হয়েও সবার নজর কেড়েছিলেন হিরো আলম। গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে বগুড়া-৪ আসনে হিরো আলম মাত্র ৮৩৪ ভোটের ব্যবধানে পরাজিত হন। তিনি অভিযোগ করেন, কৌশলে তাঁকে পরাজিত করা হয়েছে। এ ক্ষেত্রে সমর্থকরাও তাঁর পাশে দাঁড়িয়ে সহমর্মিতা জানান। ভোটের ক্যাম্পিং, পোস্টার-লিফলেটসহ অনেক খরচেরও জোগান দেন তারা।

ভোটের পর নির্বাচনী এলাকায় গেলে মানুষ তাঁকে ঘিরে ধরত। তাঁর সঙ্গে ছবি তুলতে মরিয়া ওয়ে উঠত। অনেকেই বাড়িতে নিয়ে গিয়ে তাঁকে জোর করে খাইয়ে আপ্যায়ন করত। এক পর্যায়ে গত ১২ সেপ্টেম্বর হিরো আলম আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে পরিচিত মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগে যোগ দেন। তাঁকে সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক করা হয়। ওই দিনই তিনি সংগঠনের নেতাদের সঙ্গে টুঙ্গিপাড়ায় গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। এলাকায় ছড়িয়ে পড়ে– হিরো আলম আওয়ামী লীগে যোগ দিয়েছেন। এরপর এলাকার সাধারণ মানুষের মধ্যে তাঁকে নিয়ে মাতামাতি কমেছে। বিনোদন জগৎ থেকে রাজনীতি

সবশেষ গত ১৭ অক্টোবর হিরো আলম বগুড়ায় এসে দু’দিন থেকে আবার ঢাকায় ফিরে গেছেন। আগে এলে তাঁর সঙ্গে দেখা করার জন্য বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে আসত। কিন্তু এবার তেমনটি হয়নি। হিরো আলমের বাল্যবন্ধু বগুড়া সদরের গোদারপাড়া এলাকার হোসেন আলী বলেন, ‘ভোটে পরাজিত হলেও তার সমর্থন কিন্তু বাড়তে থাকে। আগের মতো স্বতন্ত্র হিসেবে নির্বাচন করলে হয়তো একদিন না একদিন সে জয়ী হতে পারত। এখন সে পথ বন্ধ হয়ে গেছে।

 সড়কে শৃঙ্খলা ফিরছে না

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments