দখলদার ইসরাইলী বাহিনী

দখলদার ইসরাইলী বাহিনী অবরুদ্ধ গাজায় স্থল অভিযান পরিচালনা করতে যে ভয় পাচ্ছে তার প্রমাণ মেলেছে। এবার তারা স্থল অভিযান চালাতে গিয়ে গাজায় প্রবেশ করে আর সে সময় প্রতিরোধ যোদ্ধা হামাসের সদ্যদের রকেট হামলায় সামরিক যান রেখে পালিয়ে যায়। এতে এক সৈন্য নিহত হয়েছে।

জানা যায়, অবরুদ্ধ গাজা উপত্যকার ভেতর প্রবেশ করা ইসরায়েলি সৈন্যদের উপর আকস্মিক হামলা চালানোর দাবি করেছে হামাস। সশস্ত্র এ গোষ্ঠীর সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডস জানিয়েছে, তারা ইসরায়েলিদের দুটি সামরিক বুলডোজার ও একটি ট্যাংক লক্ষ্য করে হামলা চালিয়েছে। এরপর সেখান থেকে সামরিক যান রেখে পালিয়ে যায় ইসরায়েলি সৈন্যরা।

রোববার (২২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে এ ব্যাপারে হামাস বলেছে, ‘ইহুদিবাদী বাহিনীর সেনারা গাজার খান ইউনিসে আল-কাসেম ব্রিগেডসের অতর্কিত হামলার মুখে পড়ে। এরপর সেখান থেকে সামরিক যান রেখে পায়ে হেঁটে সীমান্ত বেড়ার পূর্ব দিকে পালিয়ে যায় তারা।’

তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গাজা উপত্যকার সীমান্তঘেঁষা কিসুফিম এলাকার কাছে অবস্থান নেওয়া তাদের সেনাদের লক্ষ্য করে শুধুমাত্র গুলি ছোড়া হয়েছে এবং যেখান থেকে হামলা চালানো হয়েছে সেখানে প্রতিরক্ষা বাহিনীর একটি ট্যাংক পাল্টা হামলা চালিয়েছে। দখলদার ইসরাইলী বাহিনী

 ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করেছে যে হামলার সময় ইসরায়েলি সেনারা গাজা উপত্যকায় ছিল।গত ৭ অক্টোবর ইসরায়েলের অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় হামাস। ওই দিনের পর আজই প্রথমবারের মতো ইসরায়েলি সৈন্যদের সঙ্গে গাজার ভেতর হামাসের যোদ্ধাদের সরাসরি লড়াইয়ের ঘটনা ঘটেছে।

ইসরায়েলের প্রযুক্তি খাতও হামাসের হামলার ঝুঁকিতে রয়েছে

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments