ধেয়ে যাচ্ছে সমালোচনার তির

আফগানিস্তানের বিপক্ষে লজ্জার হারের পর বাবর আজমদের দিকে ধেয়ে যাচ্ছে সমালোচনার তির । চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হারের পরপরই পাকিস্তানের ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা দিতে হয় না বলে বিস্ময় প্রকাশ করেছিলেন দেশটির কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। আফগানদের বিপক্ষে ভরাডুবির পর ফিটনেস নিয়ে ফের আক্রমণ করলেন।

বাবরদের দেখে ওয়াসিম আকরামের মনে হচ্ছে, প্রতিদিন ৮ কেজি করে মাংস খান তারা। আদৌ তারা পাকিস্তানের জার্সিতে খেলার জন্য ফিট কি না, সেই প্রশ্নও তুললেন।  ধেয়ে যাচ্ছে সমালোচনার তির

টানা তিন হারে এই মুহূর্তে বিশ্বকাপে বাজে সময় পার করছে পাকিস্তান। অবস্থা এতটাই শোচনীয়, বিশ্বকাপ থেকেও ছিটকে যেতে পারে তারা। এর মধ্যে আফগানদের বিপক্ষে ৮ উইকেটের শোচনীয় হার মেনে নিতে পারছেন না দেশটির সাবেক ক্রিকেটার থেকে শুরু করে সমর্থকরাও। 

বিশ্বকাপের শুরুতে ক্রিকেটবোদ্ধাদের সেমিফাইনালের ভাবনায় ছিল পাকিস্তানের নাম। দারুণ শুরুও করেছিল ১৯৯২-এর বিশ্বচ্যাম্পিয়নরা। তবে প্রথম দুই ম্যাচ জেতার পর হেরেছে টানা তিন ম্যাচ। ফলে শেষ চার নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

এমনিতেই ভারতের বিপক্ষে হারের পর সমালোচনা হচ্ছে বাবর আজমদের। কাল আফগানিস্তানের বিপক্ষে হারে আরো চটেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা।

পাকিস্তানের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলে ওয়াসিম আকরাম জানিয়েছেন, দেখে মনে হয় আট কেজি করে খাসির মাংস ও নেহারি খান দেশটির ক্রিকেটাররা।

পাকিস্তানি টিভি ‘এ স্পোর্টস’-এর অনুষ্ঠানে ওয়াসিম ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘খেলোয়াড়দের ফিল্ডিং ও ফিটনেস দেখুন।

শরিফুলের নাচ, মুশফিক-মিরাজের উল্লাস 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments