মাঠে নেমেছে বাংলাদেশ

বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ । মঙ্গলবার (২৪ অক্টোবর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম টস জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠান প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। শুরুতেই দক্ষিণ আফ্রিকার জোড়া উইকেট তুলে নেয় বাংলাদেশি বোলাররা। তবে এরপর কুইন্টন ডি কক ও এইডেন মার্করামের ব্যাটে ঘুরে দাঁড়ায় প্রোটয়ারা। মার্করাম আউট হলেও সেঞ্চুরির দেখা পেয়েছেন ডি কক।   

টস জিতে ব্যাট করতে নেমে কিছুটা ধুঁকতে থাকে প্রোটিয়া ব্যাটাররা। ইনিংসের দ্বিতীয় ওভারে ক্যাচ দেন রেজা হেনরিখস। মেহেদি হাসানের বলে সেই সহজ সুযোগ মিস করেন স্লিপে থাকা তানজিদ তামিম। এরপর দ্রুত রান তোলার চেষ্টা করেন দুই ওপেনার। কিন্তু সেই জুটি বড় করতে দেন নাই পেসার শরিফুল ইসলাম।

দলীয় ৩৩ রানে ১৯ বলে ১২ রান করা হেনরিখসকে আউট করেন শরিফুল। তার আউটের পর ক্রিজে আসা রাসি ভ্যান ডুসেনকে আউট করে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন মেহেদি হাসান মিরাজ। এরপর ক্রিজে আসা অধিনায়ক এইডেন মার্করামকে সঙ্গে নিয়ে আক্রমণাত্নক ব্যাটিং করতে থাকেন ডি কক। মাঠে নেমেছে বাংলাদেশ

মারমুখি ব্যাটিংয়ে ৪৭ বলে অর্ধশতক পূর্ণ করেন ডি কক। আর তাকে যোগ্য সঙ্গ দিতে থাকেন মার্করাম। টাইগার বোলারদের আর কোনো সুযোগ না দিয়ে রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার। 

এরই মাঝে অর্ধশতক পূর্ণ করেন মার্করাম। আর মারমুখি ব্যাটিং চালিয়ে যান ডি কক। তবে দলীয় ১৬৭ রানে ৬৯ বলে ৬০ রান করে সাকিবের বলে লং অফে দাঁড়িয়ে থাকা লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান মার্করাম। তার বিদায়ের পর ১০১ বলে শতক পূর্ণ করেন ডি কক। শেষ পর্যন্ত ৩৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা।  

“বাবরদের দেখে মনে হচ্ছে তারা প্রতিদিন ৮ কেজি মাংস খায়।”

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments