আইনি জটিলতায় জীবন

আইনি জটিলতায় জীবন এলোমেলো হয়ে গেছে জ্যাকুলিন ফার্নান্ডেজের। বিগত বছরগুলোয় এই বলিউড তারকা কদিন স্বস্তিতে ছিলেন তা বলা কঠিন। প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্কের খবর ফাঁস হওয়ার পরচলচ্চিত্র জগতের কাছের অনেকে দূরে সরে গেছেন।

অন্যদিকে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা দিনের পর দিন জেরা করে যাচ্ছিল। ফলে কয়েকবার আদালতে উপস্থিত হতে হয়েছে জ্যাকুলিনকে। ভারতের বাইরে যাওয়া নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল এই অভিনেত্রীর ওপর।

এসব ঝামলার বাইরেও মায়ের অসুস্থতা নিয়ে দুশ্চিন্তায় কেটেছে অসংখ্য বিনিদ্র রজনী যা এই অভিনেত্রী নিজেও সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমগুলোয় জানিয়েছেন। তাঁর কথায় এটা স্পষ্ট যে, মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে তাঁর দিনগুলো। তাই প্রশান্তির খোঁজে এবার ছুটে গেছেন কেদারনাথে।

হিন্দু ধর্মাবলম্বীদের এই তীর্থস্থানে যাওয়ার পর সময়টা যে ভালো কাটছে– তাঅকপটে স্বীকারও করেছেন। বিষয়টি জানানোর পাশাপাশি এই পবিত্রস্থান ভ্রমণের বেশকিছু ছবিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে; যা দেখে প্রশংসা করতে একমুহূর্ত দেরি করেননি ভক্তরা। তবে নেটিজেনদের কেউ কেউ এই সফর নিয়ে বলছেন ভিন্ন কথা। আইনি জটিলতায় জীবন

তাদের দাবি, সুকেশের মঙ্গল কামনার জন্যই পবিত্র ভূমিতে ছুটে গেছেন জ্যাকুলিন। কারণ, কিছুদিন আগে জেলে বসেই জ্যাকুলিনের জন্য নবরাত্রির উপোস রেখেছেন সুকেশ, যাতে কোনো অশুভ শক্তি অভিনেত্রীকে ছুঁতে না পারে। এঘটনার এক সপ্তাহের মধ্যেই জ্যাকুলিন পা রেখেছেন কেদারনাথে। যে কারণে নেট দুনিয়ার বাসিন্দারা বলছেন, সুকেশের জন্য প্রার্থনা করতেই অভিনেত্রীর এই তীর্থযাত্রা।

দর্শকের হৃদয় ছুঁয়েছে অনেকে কেঁদেছেন 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments