এক মাদক কারবারিকে

নোয়াখালীতে মো. অলি উল্লাহ নামে এক মাদক কারবারিকে আটকের পর পেট থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের বাদিতলা বাজার থেকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তাকে আটক করে।

মো. অলি উল্লাহ উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাঞ্চনপুর গ্রামের হাবিলদার ফজল আলী বাড়ির মৃত ফজর আলীর ছেলে। 

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ এসব তথ্য নিশ্চিত করেন।

আবদুল হামিদ বলেন, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি বিশেষ কায়দায় পেটের ভেতরে ৪ হাজার পিস ইয়াবা লুকিয়ে রেখেছেন বলে জানান। পরে জেলা শহরের একটি বেসরকারি হসপিটালে এক্সরে করানোর পর চিকিৎসকরা তার পেটে ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত করেন। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করিয়ে তার পেট থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এক মাদক কারবারিকে

এ ঘটনায় সুধারাম মডেল থানায় রাত ১০টার দিকে একটি মামলা দায়ের করা হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই দপ্তরের উপপরিদর্শক মোশারফ হোসেন বাদি হয়ে মঙ্গল রাতে একটি লিখিত অভিযোগ দেয়। পুলিশ অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করেছে।

বুধবার (২৫ অক্টোবর) সকালে কক্সবাজার সদর হাসপাতাল সড়কে গিয়ে দেখা যায়, সড়কে উপড়ে পড়েছে ১৫টিরও বেশি গাছ; একই সঙ্গে বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে এলোমেলো অবস্থায় পড়ে আছে বৈদ্যুতিক তার। যার কারণে যানবাহন চলাচল বন্ধ থাকার পাশাপাশি সাধারণ মানুষের চলাফেরাও ব্যাহত হচ্ছে। এখন পর্যন্ত দেয়াল ও গাছচাপায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

তরকারি কিনতেই পকেট খালি

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments