সম্প্রতি গাজীপুরে বেতন

গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মো. মাহবুব আলম জানান, সম্প্রতি গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ চলছে। এ অসন্তাষ সৃষ্টির পেছনে শ্রমিকদের ইন্দন দেয়ার তথ্য পাওয়ার পর পুলিশ ইন্দনদাতাদের খুঁজছেন। তিনি পোশাক শ্রমিকদের নতুন করে বেতন বৃদ্ধির দাবি ও অসন্তোষ সৃষ্টির প্রেক্ষিতে পোশাক শ্রমিক এবং পোশাক সংগঠণের নেতাদের প্রতি মজুরী বোর্ডের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কারখানা এলাকায় কোন প্রকার উত্তেজনা ও অসন্তোষ সৃষ্টি না করার অনুরোধ জানিয়েছেন।

বুধবার দুপুরে গাজীপুর মহানগর পুলিশের সদর দপ্তরে পুলিশ কমিশনারের মিলনায়তন কক্ষে পোশাক সংগঠণের নেতৃবৃন্দদের সঙ্গে মতবিনিময়শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পুলিশ কমিশনার মাহবুব আলম। অনুষ্ঠানে বিএজিএমইএ’র পরিচালক মো. মনসুর খালেদসহ কেন্দ্রীয় এবং স্থানীয় বিভিন্ন পোশাক শ্রমিক সংগঠণের নেতারা উপস্থিত ছিলেন। সম্প্রতি গাজীপুরে বেতন

কমিশনার উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশে বলেন, পোশাক কারখানায় যাতে কোন প্রকার অস্থিতিশীল পরিস্থিতি ও বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য শ্রমিকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। সামনে বিরোধী দলের আন্দোলনের যে কর্মসূচী আছে তার সঙ্গে শ্রমিকদের আন্দোলনের যাতে সম্পর্ক না তৈরি হয় সে দিকেও এলার্ট থাকতে বলা হয়েছে পোশাক সংগঠনের নেতৃবৃন্দকে। পোশাক নেতৃবৃন্দ আমাদের জানিয়েছেন দু’একটি কারখানায় যে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তাতে কারো ইন্দন দেখছেন তারা। কমিশনারও বলেন আমাদের কাছেও এ সংক্রান্ত গোয়েন্দা তথ্য আছে।

স্বাধীন গার্মেন্টস শ্রমিক ফেডারেশরেনর কেন্দ্রীয় সভাপতি মো. শাকিল আহমেদ বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। সামনে বিরোধীদলের আন্দোলন সমাবেশকে বেগবান করতে অনেকেই পোশাক শ্রমিকদের ইন্দন দিয়ে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টি করতে পারে। আমরা এ ব্যাপারে শ্রমিকদের সচেতন করছি। এ সরকারের আমলে কয়েক দফা বেতন বাড়ানো হয়েছে। বর্তমানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে আবারো বেতন নিয়ে মজুরী বোর্ডে আলোচনা চলছে। এ মূহুর্তে শ্রমিকদের আন্দোলনে না গিয়ে ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন তিনি।

মা-ইলিশ ধরায় ৫৬ জেলে আটক

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments