বলিউড নায়িকা সোনাল

দরদ’ সিনেমার জন্য বলিউড নায়িকা সোনাল চৌহানকে নিয়ে প্রকাশ্যে এলেন শাকিব খান। ২৫ অক্টোবর রাতে মুম্বাইয়ের একটি হোটেলে সংবাদ সম্মেলনে একসঙ্গে দেখা গেল তাদের। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পরিচালক অনন্য মামুন, বাংলাদেশের একাংশের প্রযোজক কামাল কিবরিয়া লিপুসহ অনেকেই।

সংবাদ সম্মেলনে বলিউড অভিনেত্রী সোনাল চৌহান জানান, সিনেমার কোনো ভাষা নেই। যেকোনো ভাষায় ভালো গল্পের সিনেমা হতে পারে৷ দরদ তেমনই একটি প্রজেক্ট। বলিউড নায়িকা সোনাল

শাকিব খান বলেন, এটা বাংলাদেশ থেকে প্রথম প্যান ইন্ডিয়ান মুভি। আমি মনে করি এটি হতে যাচ্ছে একেবারে ইউনিক গল্পের মুভি। ইন্ডিয়ার সঙ্গে এই নতুন কোলাবোরেশান আশা করছি ভালো হবে।

২৭ অক্টোবর থেকে সাইকো থ্রিলার গল্পের ছবি দরদ সিনেমার শুটিং শুরু হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ছবিটি ফেব্রুয়ারিতে বাংলাসহ হিন্দি, তামিল, মালায়লাম, কর্ণাটক এই ছয় ভাষায় মুক্তি পাবে।

‘দরদ’-এ বাংলাদেশের পাশাপাশি সহ-প্রযোজনায় থাকছে ভারতের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ’। সিনেমাটি পরিচালনা করবেন বাংলাদেশি নির্মাতা অনন্য মামুন।

ঢালিউড সুপারস্টার শাকিব খানের পরবর্তী সিনেমা ‘দরদ’। এই সিনেমা তার বিপরীতে অভিনয় করছেন বলিউড নায়িকা সোনাল চৌহান। বুধবার (২৫ অক্টোবর) রাতে মুম্বাইয়ের একটি হোটেলে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে নায়িকার সঙ্গে দেখা দিলেন কিং খান। ‘দরদ’ সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা অনন্য মামুন। মুম্বাইয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে নায়ক, নায়িকা, নির্মাতা ও বাংলাদেশের একাংশের প্রযোজক কামাল কিবরিয়া লিপুসহ উপস্থিত ছিলেন অনেকেই।

শাকিব খান ও সোনাল চৌহান ছাড়া এতে আরও অভিনয় করবেন পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ, ইমতু, এলিনা শাম্মী, রিও প্রমুখ।

হামাসের সমর্থনে পোস্ট করায় গ্রেফতার অভিনেত্রী

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments