হামাস-ইসরায়েল যুদ্ধে হামাস বাহিনীকে সমর্থন করে একটি সামাজিক ওয়েবসাইটে একটি পোস্ট দেওয়ার জন্য ইসরায়েলি পুলিশ এক ইসরায়েলি আরব অভিনেত্রীকে গ্রেপ্তার করেছে। গ্রেফতারকৃত অভিনেতার নাম মাইসা আব্দ এলহাদি।
তার বিরুদ্ধে অভিযোগ, সোশ্যাল সাইটে উসকানিমূলক পোস্ট করেছেন তিনি। হামাস বাহিনীর সমর্থনে একাধিক প্ররোচনামূলক পোস্ট করেছেন মাইসা। যুদ্ধে হামাস বাহিনীকে সমর্থন
পুলিশের অভিযোগ, এক হামাস যোদ্ধা ও এক বয়স্ক ইসরায়েলি বন্দির ছবি পোস্ট করেছেন মাইসা। সেই পোস্টের বিবরণীতে একটি হাস্যকর ইমোজিও রেখেছেন অভিনেত্রী। অন্য এক পোস্টে গাজাকে ঘিরে ইসরায়েলের সীমান্ত লঙ্ঘনের বিষয়ে মাইসা লিখেছেন, চলো, বার্লিনের আদলে এগিয়ে যাই।
বার্লিনের প্রাচীর ভাঙার প্রসঙ্গ তুলেই যে এই পোস্ট করেছেন মাইসা, তা নিয়ে কোনো সন্দেহ নেই ইসরায়েলি পুলিশ কর্মকর্তাদের।
ইনস্টাগ্রামে ইসরায়েল-গাজা যুদ্ধ নিয়ে মন্তব্য করায় ‘সন্ত্রাসবাদকে সমর্থনে’র অভিযোগে আরব-ইসরায়েলি মডেল মাইসা আবদেল হাদিকে গ্রেপ্তার করা হয়েছে। ওই পোস্টে হামাসকে সমর্থন করা হয়েছে বলে পুলিশকে উদ্ধৃত করে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
ইসরায়েলের শহর নাজারেথের বাসিন্দা মাইসা আবদেল হাদি গত ৭ অক্টোবর ইসরায়েলের হামাসের হামলা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। এরপর গত সোমবার তাঁকে গ্রেপ্তার করা হয়। আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত তাকে পুলিশ হেফাজতে রাখা হবে।
মাইসা আবদেল হাদি পোস্ট করা ছবিতে দেখা যায়, একটি বুলডোজার গাজা উপত্যকা এবং ইসরায়েলের মাঝে থাকা কাঁটাতারকে গুঁড়িয়ে দিচ্ছে। মাইসা তাঁর সেই পোস্টের ক্যাপশনে লিখেছিলেন, ‘বার্লিন স্টাইলে এবার যাওয়া যাক?’ অর্থাৎ তিনি এই ঘটনা প্রসঙ্গে ১৯৮৯ সালে যে বার্লিন ওয়াল ভেঙে দেওয়ার কথা মনে করান।
