এক সপ্তাহের মধ্যে সব সবজির দাম প্রায় দ্বিগুণ হয়েছে। সবজির দামও একই গতিতে বাড়ছে। শীতকালীন শাকসবজি এখন পাওয়া গেলেও অধিকাংশই সবজি বিক্রি হচ্ছে প্রায় ১০০ টাকায়। বেশ কিছু সবজির মূল্য আকাশ ছোঁয়া।
শাক-সবজি কিনতে বাজারে এসে ক্ষুব্ধ ক্রেতারা। তাদের অভিযোগ, পচনশীল পণ্য শাক-সবজির বাজারেও এখন চলছে সিন্ডিকেট। এই সিন্ডিকেটের কারণে অতীতের যেকোনো সময়ের তুলনায় এখন সবজির দাম অনেক বেশি। তারা বলছেন, এখন বৃষ্টি-বাদল নেই, আসতে শুরু করেছে শীতকালীন সবজি, তবু পেঁপে ছাড়া সব সবজির দাম বাড়তি।
বিক্রেতারাও দাম বাড়ার বিষয়টি স্বীকার করছেন। তারা বলছেন, সবজির সরবরাহ কম তাই দাম বেশি। শীতকালীন সবজি পুরোদমে বাজারে আসতে শুরু করলে দাম কমবে।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, শাল-শাকের আটি বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা। অথচ এক সপ্তাহ আগেও একই আটি বিক্রি হয়েছে ১০ থেকে ১৫ টাকায়। লাউশাকের আটি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। অথচ এক সপ্তাহের আগে লাউশাকের আটি বিক্রি হয়েছে ৩০ থেকে ৩৫ টাকায়। সবজির দাম প্রায় দ্বিগুণ
একইভাবে বিশ টাকা আটির ডাটা শাক বিক্রি হচ্ছে ৪০ টাকায়। পালন শাক বিক্রি হচ্ছে ৩০ টাকা আটিতে। মুলাশাক বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা আটিতে। আর কলমি শাক বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা আটি।
মুগদা বাজারের শাক নিতে আসা শহিদুল ইসালাম ঢাকা পোস্টকে বলেন, শাকের দাম শুনে আমি অবাক। শাক-সবজি তো বাংলাদেশে উৎপাদন হয়। এগুলোতে তো আর আর রাশিয়া-ইউক্রেন কিংবা ইসরায়েল ও গাজার যুদ্ধের প্রভাব নেই তবু কেন দাম বাড়ছে।
