লুকিয়ে আছে হামাস

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের বেসামরিক ফিলিস্তিনিদের ভেতরে লুকিয়ে আছে হামাস । এমন দাবিই করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র এই গোষ্ঠীটির যোদ্ধাদের ঘৃণ্য এবং কাপুরুষ বলেও আখ্যায়িত করেছেন তিনি।

এছাড়া জনগণকে হত্যার জবাব দেওয়ার অধিকার ইসরায়েলের রয়েছে বলেও মন্তব্য করেছেন বাইডেন। ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন প্রেসিডেন্ট জো বাইডেন। এসময় তিনি ইসরায়েলে হামাসের হামলার নিন্দা করেন এবং মিত্র ইসরায়েলের পাশে থাকার বিষয়টি পুনরায় নিশ্চিত করেন।

যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ইসরায়েলের অধিকার এবং দায়িত্ব রয়েছে তার জনগণকে হত্যার জবাব দেওয়ার। তিনি বলেন, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য ইসরায়েলের যা প্রয়োজন তা করার অধিকার আছে আমাদের এটাও মনে রাখতে হবে, হামাস গাজা উপত্যকায় বা অন্য কোথাও ফিলিস্তিনি জনগণের সংখ্যাগরিষ্ঠ অংশের প্রতিনিধিত্ব করে না। হামাস ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ভেতরে লুকিয়ে আছে এবং তারা ঘৃণ্য এবং কাপুরুষও।

তিনি গাজার নিরীহ মানুষদের খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ করার জন্য যুক্তরাষ্ট্রকে সহায়তা করায় ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের ধন্যবাদও জানান। লুকিয়ে আছে হামাস

হামাসের পৈশাচিক আক্রমণের জবাব দেওয়ার অধিকার ইসরায়েলের রয়েছে বলে মন্তব্য করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এমন মন্তব্য করেন। এসময় ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বিষয়টিও বারবার তুলে ধরেন বাইডেন। 

হামাসের সমর্থনে পোস্ট করায় গ্রেফতার অভিনেত্রী

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments