দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। ভালো মানের তথা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে এ ক্যাটাগরি প্রতি ভরি স্বর্ণের নতুন দাম হবে ১ লাখ ২ হাজার ৮৭৬ টাকা। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। এর আগে রেকর্ড দাম ছিল ১ লাখ ৫৪৩ টাকা।
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ ছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ৯৮ হাজার ২১১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি পড়বে ৮৪ হাজার ২১৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৭০ হাজার ১৫৯ টাকা।
তবে রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেট রুপার দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে। শুক্রবার থেকে এটি কার্যকর করা হবে। স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা
নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হবে এক লাখ দুই হাজার ৮৭৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৮ হাজার ২১১ টাকা, ১৮ ক্যারেটের ৮৪ হাজার ২১৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৭০ হাজার ১৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রৌপ্যের দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রৌপ্যের দাম ১ হাজার ৭১৪ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৩৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রৌপ্যের দাম ১০৪৯ টাকা।
এর আগে দাম বাড়িয়ে গত ১৫ অক্টোবর সবশেষ স্বর্ণের মূল্য নির্ধারণ করেছিল বাজুস। যা ১৬ অক্টোবর থেকে কার্যকর হয়।
