ভারতের বেনারসে ঢালিউড

ভারতের বেনারসে ঢালিউড সুপারস্টার শাকিব খান প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’-এর শুটিং করেছেন। অনন্য মামুন পরিচালিত এ সিনেমায় শাকিবের সঙ্গে নায়িকা হিসেবে আছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। ২৭ অক্টোবর প্রকাশ পেলো ‘দরদ’ সিনেমার শুটিং এর শাকিব-সোনালের প্রথম লুক।

সংবাদ মাধ্যম অনুযায়ী, শাকিব খানের সঙ্গে শুটিংয়ে অংশ নেন সিনেমার বলিউড নায়িকা সোনাল চৌহান। তাদের নিয়ে দৃশ্যধারণের একটি ছবি সামাজিকমাধ্যমে ফেসবুকের স্টোরিতে শেয়ার করেন সিনেমার নির্মাতা অনন্য মামুন।

ছবিতে দেখা যাচ্ছে এলোমেলো চুল আর খোঁচা দাঁড়িতে বরাবরের মতো লুকেই ধরা দিয়েছেন শাকিব খান। পরে আছেন ধূসর নীল গেঞ্জির ওপর চেক শার্ট। তার অপলক চাহনি যার দিকে, তিনি সোনাল চৌহান; পরনে গোলাপি শাড়ি-ব্লাউজ।

এরপরেই স্টোরির ছবিটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পরে। চলচ্চিত্রসংশ্লিষ্ট গ্রুপগুলোতে শেয়ার করছেন শাকিব ভক্তরা। পাশাপাশি সিনেপ্রেমীরা নিজেদের ওয়ালে শেয়ার করেও শুভ কামনাও জানাচ্ছেন ‘দরদ’র জন্য।  

এদিকে সিনেমার বেশ কিছু পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন নির্মাতা। যেখানে ভাষার ভিন্নতা রয়েছে। সেই ব্যাখ্যা দিয়ে তিনি জানিয়েছেন, সিনেমাটির বাংলা নাম থাকছে ‘দরদ’ যা মায়া বা আদর বোঝনো হয়েছে। হিন্দিতে থাকছে ‘দারদ’ যা কষ্ট বা ব্যথা বোঝানো হয়েছে। তবে দুটিই আসলে মানুষের অনুভূতিকে কেন্দ্র করে। ভারতের বেনারসে ঢালিউড

নির্মাতা বলেন, এটি সাইকো-থ্রিলার সিনেমা। যেখানে অনেক গুলো ভিন্ন লুকে শাকিব খানকে দেখা যাবে। এটাতে থাকেব নতুন কিছু অ্যাকশন। সিনেমাটি ভারতের অনেকগুলো ভাষায় নির্মিত হচ্ছে। তাই একটু ভিন্নতা আছে।

বিদেশিনীর প্রেমে মজেছিলেন জাভেদ

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments