স্ত্রী আলিয়া ভাটের প্রশংসা করলেন রণবীর কাপুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, আলিয়ার মতো পরিশ্রমী অভিনেত্রী আমি আগে দেখিনি।
কফি উইথ করণে’ এসে মনের কথা উজাড় করে দিয়েছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। প্রাক্তনদের নিয়ে কথা বলতে গিয়ে, স্পষ্টভাবে রণবীর কাপুরের নাম না নিলেও, দীপিকা কিন্তু আকার-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন যে রণবীর কাপুরের সঙ্গে ব্রেকআপের পর তার জীবনে কেমন ঝড় উঠেছিল!
‘কফি উইথ করণে’র দীপিকা ও রণবীর সিংয়ের এপিসোড নিয়ে তুমুল হইচই। নেটিজেনরা কেউ রিলেশনশিপ নিয়ে দীপিকার মন্তব্যের সমালোচনা করছেন, কেউ আবার দীপিকাকে কটাক্ষ করছেন। ঠিক এই সময় প্রকাশ্যে আলিয়া ভাটের প্রশংসায় পঞ্চমুখ হলেন রণবীর কাপুর। স্ত্রী আলিয়া ভাটের প্রশংসা
তবে তা হঠাৎ আলিয়া প্রশংসায় পঞ্চমুখ কেন রণবীর? এবিষয় নিন্দুকরা বলছেন, রণবীরও নাকি দেখেছেন দীপিকা ও রণবীর সিংয়ের ‘কফি উইথ করণে’র এপিসোড। আর দীপিকাকে জ্বালাতেই নাকি প্রকাশ্যে আলিয়ার প্রশংসা করলেন রণবীর। তবে এই সাক্ষাৎকারে ‘কফি উইথ করণ’ নিয়ে মুখ খোলেননি রণবীর কাপুর।
বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। অভিনেত্রী হিসাবেও প্রায় এক দশক কাটিয়ে ফেলেছেন তিনি। তার মাঝে হলিউডের ছবিতেও কাজ করেছেন রণবীর ঘরণী আলিয়া। সমবয়সি অভিনেত্রীদের থেকে এগিয়ে থাকা এই অভিনেত্রী জাতীয় পুরস্কারও পেয়েছেন। পেশাগত ও ব্যক্তিগত দুটি ক্ষেত্রেই বেশ সুখী আলিয়া। স্বামী রণবীর কাপুর ও মেয়ে রাহাকে নিয়ে এখন তাঁর সুখের সংসার।
রণবীরই যে তাঁর স্বপ্নের পুরুষ, একাধিক সাক্ষাৎকারে এ কথা খোলামেলা জানিয়েছিলেন আলিয়া। প্রায় বছর পাঁচেকের প্রেমের পরে গত বছর এপ্রিল মাসে রণবীরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন নায়িকা। তবে রণবীরের ঘরণী হওয়ার অনেক আগেই তিনি রণবীরের নায়িকা হওয়ার স্বপ্ন দেখেছিলেন। ২০২২ সালে অবশ্য তাঁর সেই স্বপ্ন পূরণ হয়েছে। আলিয়া কত বছর ধরে সেই স্বপ্নের পিছনে ছুটেছেন?
