বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে । এ ঘটনায় বেশ কয়েকটি বাস ভাঙচুর করা হয়েছে।

এ সময় আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা, সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল মতিন ও কনস্টেবল নজরুলসহ অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী আহতের খবর এসেছে। এর মধ্যে পুলিশ সদস্য নজরুলের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে আটটায় উপজেলার পাঁচরুখী এলাকায় মহাসড়কে সংঘর্ষের সূত্রপাত হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যরা উপস্থিত হয়ে সোয়া ১০টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল থেকে পুলিশ তিনজনকে আটক করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে আটটায় অবরোধের সমর্থনে পাঁচরুখী এলাকায় মহাসড়কে মিছিল বের করে বিএনপির কেন্দ্রীয়সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। মিছিলে শত শত নেতাকর্মী অংশ নেন। বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে

মিছিল থেকে সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে অবরোধ সফলে নামা স্লোগান দেন নেতাকর্মীরা। মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কে কিছুক্ষণ অবস্থান করার পর পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে ও পুলিশ টিয়ার গ্যাস ও গুলি ছোড়ে। একপর্যায়ে পুলিশকে ঘিরে ফেলে বিএনপির নেতাকর্মীরা। এসময় উপর পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক বিএনপির নেতাকর্মী ও তিনজন পুলিশ সদস্য আহত হন।

এ সময় কয়েকটি বাস ভাঙচুর, মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিএনপির নেতাকর্মীরা। একপর্যায়ে যুবলীগের নেতাকর্মীরা লাঠিসোটাসহ এলে তাদেরকেও ধাওয়া দেয় বিএনপির নেতাকর্মীরা। সংঘর্ষের ঘটনায় কয়েকজন আওয়ামী লীগ কর্মী গুরুতর আহত হন।

সব মহাসড়কে বিজিবি

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments