রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এরশাদ হোসেন বলেন, প্রেস ক্লাবের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়েছে। কোন পরিবহনের বাসে আগুন দেওয়া হয়েছে সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুনে বাসটির ওপরের অংশ পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কয়েক জন ব্যক্তি যাত্রী সেজে ওই গাড়িতে উঠেছিলেন। নেমে যাওয়ার সময় তারা বাসটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়।
উল্লেখ্য, ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর বিএনপির ডাকা তিন দিনের অবরোধর প্রথম দিন আজ। রাজধানীর জাতীয় প্রেস
‘সাভার পরিবহন’ নামে ওই বাসের চালকের সহকারী বলেন, আমরা গুলিস্তান থেকে ১৫-২০ জন যাত্রী নিয়ে যাচ্ছিলাম। প্রেসক্লাবের সামনে কয়েকজন বাস থেকে নেমে যান। এরপরই হঠাৎ করে আগুন জ্বলে উঠে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীদের পাঠানো হয়।
তবে কে বা কারা আগুন দিয়েছে বিষয়টি নিশ্চিত করতে পারেননি তিনি।
উল্লেখ্য, ঢাকায় ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি ডেকেছে বিএনপি। তাদের পাশাপাশি জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, এবি পার্টিসহ কয়েকটি দল-জোটও এ অবরোধ কর্মসূচি ঘোষণা বা সমর্থন দেয়।
