সকল নেতৃবৃন্দের মুক্তি

সরকারের পদত্যাগ, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ সকল নেতৃবৃন্দের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনের দাবিতে কেন্দ্র ঘোষিত তিন দিনব্যাপী সড়ক, নৌ ও রেলপথ অবরোধ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর যাত্রাবাড়ী ও শনির আখড়ার চিটাগাং রোড অবরোধ করে বিক্ষোভ করেছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যার পর ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা চিটাগাং রোডে অবস্থান করে প্রথমে ব্যারিকেড দেন এবং পরে বিক্ষোভ মিছিল করেন। তারা প্রায় আধাঘণ্টা সড়কে অবস্থান করেন। পরে পুলিশের গাড়ি আসলে তারা সরে যান।  সকল নেতৃবৃন্দের মুক্তি

কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি জেনারেল ড. আব্দুল মান্নানের নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শুরা সদস্য মোহাম্মদ শাহজাহান, আব্দুর রহিম, মাওলানা আমিনুল ইসলাম, সাদেক বিল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বুধবার সকালে রাজধানীর রামপুরায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত বিক্ষোভপরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিক্ষোভ মিছিলটি পূর্ব রামপুরা থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মালিবাগ আবুল হোটেলের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা ও ডা. ফখরুদ্দীন মানিক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান, মাওলানা মুহিব্বুল্লাহ ও জামাল উদ্দীন, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মু. আতাউর রহমান সরকার ও নাসির উদ্দীনসহ আরও অনেকে।

প্রেসক্লাবের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments