প্রিয়াঙ্কা চোপড়া বলিউডের অন্যতম

প্রিয়াঙ্কা চোপড়া বলিউডের অন্যতম জনপ্রিয় এবং সফল তারকা অভিনেত্রী। তবে, তার প্রচার এখন হলিউডে। ক্যারিয়ারের সেরা মুহূর্তে বলিউড ছেড়েছেন প্রিয়াঙ্কা।

শোনা গিয়েছিল, তারকা খ্যাতি পাওয়া সত্ত্বেও বলিপাড়ার অন্দরের রাজনীতির কারণে নাকি ভালো চরিত্রে কাজ করার সুযোগ পাচ্ছিলেন না। সেই কারণেই নাকি মুম্বাই ছেড়ে হলিউডে পাড়ি দেন দেশি গার্ল।

হলিউডে ‘কোয়ান্টিকো’র মাধ্যমে যাত্রা শুরু প্রিয়াঙ্কার। এখন হলিউডের প্রথম সারির তারকাদের সঙ্গে ওঠাবসা তার। ‘সিটাডেল’-এর মতো দামি সিরিজে রুশো ব্রাদার্সের সঙ্গে কাজ করার পর এখন ‘হেডস অব স্টেট’-এর কাজে ব্যস্ত তিনি। তবে হলিউডে গিয়েও বলিউডকে ভোলেননি প্রিয়াঙ্কা। বরং, বলিউড ছবিতে কাজ করতে নাকি সব সময় মুখিয়ে থাকেন তিনি, দাবি তারকার। সম্প্রতি চলচ্চিত্র উৎসবের কারণে মুম্বাইয়ে এসেছেন প্রিয়াঙ্কা। খবর, এবার নাকি বলিউড ছবিতেও প্রত্যাবর্তন করতে যাচ্ছেন তিনি। প্রিয়াঙ্কা চোপড়া বলিউডের অন্যতম

২০১৯ সালে শেষ বার হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা। সোনালি বসুর ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিতে ফারহান আখতারের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছিলেন প্রিয়াঙ্কা। তারপর কেটে গেছে বছর চারেক। কথা ছিল, ফারহানের পরিচালনায় ক্যাটরিনা কইফ ও আলিয়া ভাটের সঙ্গে ‘জি লে জরা’ ছবিতে কাজ করবেন প্রিয়াঙ্কা। সেই ছবির ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। তবে খবর, অন্য এক ছবির মাধ্যমে বলিউডে ফিরছেন দেশি গার্ল। চলতি বছর একাধিক বার কানাঘুষা শোনা গেছে, ‘কৃশ ৪’ ছবি নিয়ে। আগামী বছরে ফেব্রুয়ারি থেকে নাকি শুটিং শুরু করতে যাচ্ছেন হৃতিক রোশন। খবর, ছবিতে নায়িকার চরিত্রের জন্য নাকি প্রিয়াঙ্কাকেই চাইছেন নির্মাতারা।

আলিয়ার মতো পরিশ্রমী কাউকে দেখিনি: রণবীর

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments