বেশ অনেকদিন ধরেই চর্চায় রয়েছে সংগীতশিল্পী এস আই টুটুল ও অভিনেত্রী তানিয়া আহমেদের বিচ্ছেদ ইস্যু। দুজনেই দুজনের জায়গা থেকে ইস্যুটি নিজেদের অবস্থান জানিয়েছেন এবং আলাদা হয়ে যাওয়ার কারণ তুলে ধরেন গণমাধ্যমে। বিচ্ছেদের রেশ কাটতে কাটতে না কাটতেই নতুন খবর দিলেন তানিয়া আহমেদ। জানালেন নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি।
ছবির নাম ‘তাপ’। এরই মধ্যে সবকিছু চূড়ান্ত। ছবিটি পরিচালনা করবেন সুমন ধর। সিনেমাটি প্রসঙ্গে তানিয়া আহমেদ গণমাধ্যমে বলেন, ‘আমাদের দেশের সিনেমায় দেখা যায়, হিরো-হিরোইননির্ভর গল্প। তবে এটা প্যারালাল দুই নারীর গল্প। তারপর একটা রেখায় গিয়ে মিলেছে। এটা আমার কাছে সবচেয়ে অসাধারণ লেগেছে। পরিচালকের সঙ্গে কথা হচ্ছে। সাইন করতে চেয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্রে চলে আসায় তা আর হয়নি।
কণ্ঠশিল্পী এসআই টুটুল ও অভিনেত্রী তানিয়া আহমেদকে শোবিজে আদর্শ ও সুখী দম্পতি হিসেবে বলা হতো। ১৯৯৯ সালের ১৯ জুলাই তাদের বিয়ে হয়। এ সংসারে পাঁচ সন্তান রয়েছে। তারা হলেন অনয়, শ্রেয়াস ও আরশ। আর আয়াত ও সামিয়াকে দত্তক নিয়েছেন তারা।
দীর্ঘ ২৩ বছর ধরে কোনো ঝামেলা ছাড়াই চলছিল টুটুল-তানিয়ার সংসার জীবন। তবে হঠাৎ ছন্দপতন।
শোনা যায়, বিচ্ছেদের আগে প্রায় পাঁচ বছর ধরেই দুজনে আলাদা বসবাস করছিলেন। এরপরই বিচ্ছেদের পথে হাঁটেন তারা। সংগীতশিল্পী এস আই টুটুল
তাদের বিচ্ছেদ সাম্প্রতিক সময়ে ফের চর্চায় আসে। বিচ্ছেদের নানা কারণ নিয়ে মুখ খুলেন টুটুল। এরই মধ্যে নতুন সুখবর দিলেন অভিনেত্রী তানিয়া আহমেদ। জানালেন ‘তাপ’ নামে নতুন এক সিনেমায় অভিনয় করছেন তিনি। এটি পরিচালনা করবেন সুমন ধর।
প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত। তানিয়া এই মুহুর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। দেশে ফেরার পরই সিনেমাটিকে চুক্তিবদ্ধ হবেন বলে জানান অভিনেত্রী।
তানিয়া আহমেদ বলেন, ‘পরিচালকের সঙ্গে সব বিষয়ে কথা হয়েছে। শুধু চুক্তিবদ্ধ হওয়া বাকি। সেটাও হয়ে যেত। এরই মধ্যে আমি যুক্তরাষ্ট্রে চলে আসায় তা আর হয়নি।
