দেশের গর্ভবতী নারীদের পুষ্টিসহায়ক এক প্রকল্পে ২১ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংকের বোর্ড সভা। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ২ হাজার ৩১৫ কোটি টাকা। এ প্রকল্প বাস্তবায়ন হলে দেশের প্রায় ১৭ লাখ গর্ভবতী নারী সরাসরি উপকৃত হবেন বলে উল্লেখ করা হয়েছে।
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংক জানিয়েছে, ‘এনহ্যান্সিং ইনভেস্টমেন্টস অ্যান্ড বেনিফিট ফর আর্লি ইয়ারস (বিইআইবিইওয়াই) প্রকল্পের এই ঋণ ব্যবহার করা হবে। এই প্রকল্পের মাধ্যমে নারীদের গর্ভকালীন সময়ে পুষ্টির উন্নতির পাশাপাশি কাউন্সেলিং পরিষেবা দেওয়া হবে। এছাড়া এই প্রকল্পের মাধ্যমে যেসব ঝুঁকিপূর্ণ পরিবারে চার বছরের কম বয়সী শিশু রয়েছে, সেসব পরিবারের মায়েরাও সুবিধা পাবেন। দেশের গর্ভবতী নারীদের
এ বিষয়ে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক উল্লেখ করেন, বর্তমানে যে শিক্ষা ও স্বাস্থ্যকাঠামো রয়েছে তাতে বাংলাদেশে জন্মগ্রহণকারী শিশুর উত্পাদনশীলতার হার মাত্র ৪৬ শতাংশ; কিন্তু এটি পরিবর্তন করার সুযোগ আছে। নারীদের প্রসবের আগে এবং শিশুদের জন্মের প্রথম ১ হাজার দিনে পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করা, শৈশবকাল জুড়ে যত্ন নেওয়া, শিশুর মস্তিষ্কের বিকাশ ও সুস্বাস্থ্যের জন্য সহায়তা করা হবে এই প্রকল্পের মাধ্যমে। এতে প্রত্যেক শিশুকে আরও উৎপাদনশীল হতে সহায়তা করবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এনহ্যান্সিং ইনভেস্টমেন্টস অ্যান্ড বেনিফিট ফর আর্লি ইয়ারস’ (বিইআইবিইওয়াই) প্রকল্পের আওতায় ২১ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। এই প্রকল্পের মাধ্যমে নারীদের গর্ভকালীন পুষ্টির উন্নতির পাশাপাশি কাউন্সেলিং পরিষেবা দেয়া হবে। যার মাধ্যমে দেশের প্রায় ১৭ লাখ গর্ভবতী নারী সরাসরি উপকৃত হবে। এ ছাড়া এই প্রকল্পের মাধ্যমে যেসব ঝুঁকিপূর্ণ পরিবারে ৪ বছরের কম বয়সী শিশু রয়েছে, সেসব পরিবারের মায়েরাও এ সুবিধা পাবেন।
বাংলাদেশ ও ভুটানের বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক বলেন, এই প্রকল্পের মাধ্যমে নারীদের সন্তান প্রসবের আগে এবং শিশুদের জন্মের প্রথম এক হাজার দিনে পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করা এবং শৈশবকালজুড়ে যত্ন নেয়া, শিশুর মস্তিষ্কের বিকাশ ও সুস্বাস্থ্যের জন্য সহায়তা করা হবে। এর মাধ্যেমে প্রত্যেক শিশুকে আরও কর্মক্ষম হতে পারবে এবং তারা বড় হওয়ার পরে বেশি অবদান রাখতে সক্ষম হবে। প্রকল্পটি দরিদ্র মায়েদের সন্তানদের জন্য সময়মতো এবং উপযুক্ত যত্ন সম্পর্কে অবহিত করতে এবং তাদের শিশুদের স্বাস্থ্য ও সুস্থতার উন্নতির জন্য সহায়তা করবে।
