অবরোধের ফলে স্থগিত করা

আগামী ৫ ও ৬ নভেম্বর বিএনপির ডাকা অবরোধের ফলে স্থগিত করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই পদের শারীরিক পরিমাপ পরীক্ষা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যায় এই তথ্য জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক খালেদুল করিম।

তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সিপাই (গ্রেড-১৭) পদে কর্মচারী নিয়োগের লক্ষ্যে আগামী ৫ ও ৬ নভেম্বর সকাল ৮ টা থেকে দিনব্যাপী তেজগাঁওয়ের বিজি প্রেস মাঠে অনুষ্ঠাতব্য প্রার্থীদের শারীরিক পরিমাপ পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই (গ্রেড-১৭) পদের প্রার্থীদের শারীরিক পরিমাপ পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই (গ্রেড-১৭) পদের প্রার্থীদের শারীরিক পরিমাপ পরীক্ষা আগামী ৫ নভেম্বর শুরু হবে, চলবে ৯ নভেম্বর। বিজি প্রেস মাঠ, তেজগাঁও, ঢাকায় এ পরীক্ষা নেওয়া হবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৬ হাজার ৫১০। অবরোধের ফলে স্থগিত করা

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম ইত্যাদি তথ্যসংবলিত প্রবেশপত্র এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট (সম্ভব হলে রঙিন) করে নিতে হবে। প্রার্থী এই প্রবেশপত্রটি শারীরিক পরিমাপ পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং শারীরিক পরিমাপ পরীক্ষায় উত্তীর্ণ হলে লিখিত ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। প্রার্থীদের শারীরিক পরিমাপ পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

 নকল র‌্যাবের প্রধানসহ ৪ জন আটক

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments