ইলিশের প্রধান প্রজনন

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছিল সরকার। গত ১১ অক্টোবর মধ্যরাত থেকে কার্যকর হওয়া এ নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ২ নভেম্বর মধ্যরাতে।

এর আগে গত ২০ সেপ্টেম্বর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ থাকবে।

এদিকে নিষেধাজ্ঞার সময়ে ইলিশ শিকার করার দেশের বিভিন্ন এলাকায় বেশ কয়েকজন জেলেকে আটক করে নৌপুলিশ। আইন অমান্য করার তাদের বিভিন্ন ধরনের সাজা ও অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া পোড়ানো হয় কয়েক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল।

তার আগে দেশের ইলিশ সম্পদ উন্নয়নে জাটকা সংরক্ষণের জন্য ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস চাঁদপুরসহ ৬ জেলার ৫টি অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল।

সমুদ্রে ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মা-ইলিশ রক্ষায় উপকূলের সাগর ও নদীতে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ। ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর ২২ দিন পর্যন্ত জেলেরা সমুদ্রে মাছ শিকার থেকে নিজেদের বিরত রেখেছেন। সমুদ্রে মাছ শিকার করার  আনন্দ বিরাজ করছে জেলেপাড়ায়। তবে অভিযান সফল হওয়ায় গতবারের চেয়ে এবার মাছের উৎপাদন আরও বাড়বে বলে আশা করছে উপজেলা মৎস্য বিভাগ ও মৎস্যজীবীরা। তবে এ সময়  মাথাপিছু যে চাল বরাদ্দ পেয়েছে জেলেরা তা চাহিদার চেয়ে খুবই নগণ্য বলেছেন। তাদের দাবি চালের পরিমাণ যেন বাড়ানো হয় এবং প্রকৃত জেলেরা যেন চাল পায় তা সঠিক তদারকি করার। ইলিশের প্রধান প্রজনন

নিষেধাজ্ঞা চলাকালীন নৌকা তৈরি, নৌকা মেরামত, জাল মেরামতসহ বিভিন্ন আনুষঙ্গিক কাজ শেষ করেছেন ইতোমধ্যে। এখন শুধুই প্রহর গুনছে। তাদের আশা এখন থেকে আবার ঝাঁকে ঝাঁকে মাছ আসবে তাদের জালে।

নয়াপল্টন পুলিশের দখলে

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments