বুধবার (১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, সৌদি সিপি অনুযায়ী নভেম্বর মাসের জন্য ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বৃহস্পতিবার বিকেল ৩টায় কারওয়ান বাজারে কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ঘোষণা করা হবে।
এর আগে অক্টোবর মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৮৯ টাকা বাড়িয়ে ১৩৬৩ টাকা নির্ধারণ করেছে বিইআরসি। যা সেপ্টেম্বর মাসে ছিল ১২৮৪ টাকা।
সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে চলতি মাসের জন্য ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার বিকেল ৩টায় ঘোষণা করা হবে। কমিশনের কারওয়ান বাজারস্থ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হবে।
একই সঙ্গে নভেম্বর মাসের ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্যহারসংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইট www.berc.org.bd এ আপলোড করা হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে
সৌদি সিপি অনুযায়ী গ্রাহক পর্যায়ে এলপিজি গ্যাসের দাম নির্ধারণ করে থাকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
চলতি নভেম্বর মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বাড়ছে নাকি কমছে, তা জানা যাবে বৃহস্পতিবার (২ নভেম্বর)। আগামীকাল এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে।
গত ২ অক্টোবর ভোক্তা পর্যায়ে বাড়ানো হয় এলপিজির দাম। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়।
একইসঙ্গে অটোগ্যাসের দামও বাড়ায় বিইআরসি। অক্টোবর মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার নির্ধারণ করা হয় ৬২ টাকা ৫৪ পয়সা।
