ফেনীর ফুলগাজীতে ওষুধ

ফেনীর ফুলগাজীতে ওষুধ কোম্পানির গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। এতে গাড়ির চালকসহ ৩ জন আহত হয়েছেন। ১ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের বিজয়পুর এলাকায় বায়োফার্মা লিমিটেডের একটি গাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, বায়োফার্মা লিমিটেডের বিক্রয় প্রতিনিধি চৌদ্দগ্রাম চিওড়া এলাকার সিফাত ইবনে ইউছুপ, ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের কামরুল হাসান এবং গাড়ি চালক চৌদ্দগ্রামের আবদুর রহিম।

এ ঘটনায় আহত ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি সিফাত ইবনে ইউছুফ বাদী হয়ে ফুলগাজী থানায় অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সন্ধ্যায় ফুলগাজী উপজেলার প্রাণিসম্পদ কার্যালয় সংলগ্ন রাস্তায় চলন্ত গাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। এতে বায়োফার্মা লিমিটেডের ওষুধ পরিবহনকারী গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। 

আহত সিফাত বলেন, অন্ধকারে কিছু বুঝে উঠার আগেই কয়েকজন দুর্বৃত্ত চলন্ত গাড়িতে ঢিল ছুড়ে হামলা চালায়। এতে আমিসহ ৩ জন আহত হয়ে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছি।

ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, ওষুধ কোম্পানির একটি চলন্ত গাড়িতে হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বায়োফার্মা লিমিটেডের বিক্রয় প্রতিনিধি চৌদ্দগ্রাম চিওড়া এলাকার সিফাত ইবনে ইউছুপ, ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের কামরুল হাসান এবং গাড়ি চালক চৌদ্দগ্রামের আবদুর রহিম।

এ ঘটনায় আহত ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি সিফাত ইবনে ইউছুফ বাদী হয়ে ফুলগাজী থানায় অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন। ফেনীর ফুলগাজীতে ওষুধ

অভিযোগ সূত্রে জানা যায়, সন্ধ্যায় ফুলগাজী উপজেলার প্রাণিসম্পদ কার্যালয় সংলগ্ন রাস্তায় চলন্ত গাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। এতে বায়োফার্মা লিমিটেডের ওষুধ পরিবহনকারী গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। 

আহত সিফাত বলেন, অন্ধকারে কিছু বুঝে উঠার আগেই কয়েকজন দুর্বৃত্ত চলন্ত গাড়িতে ঢিল ছুড়ে হামলা চালায়। এতে আমিসহ ৩ জন আহত হয়ে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছি।

 ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞা উঠছে 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments