মার্শ ম্যাক্সওয়েলের অভাব

মার্শ ম্যাক্সওয়েলের অভাব বেশ ভালোভাবেই টের পেল অস্ট্রেলিয়া। এই দুই তারকা ব্যাটারের অনুপস্থিতি কমিয়ে দিয়েছে মিডল অর্ডারের শক্তিমত্তা। পুরো ৫০ ওভারও ব্যাট করতে পারেনি দলটি। যদিও লোয়ার অর্ডারের দৃঢ়তায় পেয়েছে বলার মতো পুঁজি। ৪৯.৩ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ২৮৬ রান করেছে অস্ট্রেলিয়া।

শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দুপুর আড়াইটায় চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের মুখোমুখি হয় অস্ট্রেলিয়া। টসে হেরে ব্যাট করতে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় ওভারেই মাত্র ১১ রানে ভাঙে উদ্বোধনী জুটি। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড ফেরেন ১১ রানে।

দ্বিতীয় উইকেটটাও দ্রুত তুলে নেয় থ্রি লায়ন্সরা। ডেভিড ওয়ার্নার ফেরেন ১৫ রান করে। দুটো উইকেটই নেন ক্রিস ওকস। তবে চেপে ধরার সুযোগ দেননি স্মিথ লাবুশানে জুটি। মাত্র ৩৮ রানে ২ উইকেট হারিয়ে ফেলা দলকে পথ দেখান দু’জনে। আর কোনো বিপদের সুযোগ না দিয়ে দলকে পৌঁছে দেন তিন অংকের ঘরে।

২১.৩ ওভারে তৃতীয় উইকেটের পতন হয় অজিদের। জুটি ভেঙে ফেরেন স্মিথ। ৫২ বলে ৪৪ রানে আদিল রাশিদের শিকার তিনি। এক ওভার পর ৩ রানে ফেরেন জশ ইংলিশও।

১১৭ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় অজিরা। সেখান থেকে ক্যামেরন গ্রিনকে নিয়ে প্রতিরোধ গড়েন লাবুশানে। মাঝে তুলে নেন ফিফটিও। মার্শ ম্যাক্সওয়েলের অভাব

৩৩তম ওভারে লাবুশানে ফেরেন ৮৩ বলে ৭১ রান করে মার্ক উডের শিকার হয়ে। দলকে দুই শ’ পার করিয়ে ফেরেন গ্রিনও। ৪৭ রানে ফেরেন তিনি। এরপর স্টয়নিসের ৩২ বলে ৩৫, আর এডাম জাম্পার ১৯ বলে ২৯ রানে ২৮৬ রান অব্দি পৌঁছায় অস্ট্রেলিয়া।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ‘অ্যাশেজ উত্তাপ’ ছড়ানো ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৩ বল বাকি থাকতে সব উইকেট হারিয়ে ২৮৬ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। টস হেরে অজিদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক জস বাটলার।

নতুন লক্ষ্য পেল পাকিস্তান

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments