আইফোন মডেলের নতুন সংস্করণ

বাংলাদেশে ১৯ অক্টোবর আইফোন মডেলের নতুন সংস্করণ আইফোন-১৫ আনুষ্ঠানিক বিপণন শুরু হচ্ছে। উন্মোচনের প্রথম দিন থেকেই অফিসিয়াল সেট পাওয়া যাবে সেলেক্সট্রায়। বাংলাদেশে সম্প্রতি অ্যাপল ব্র্যান্ডের অনুমোদিত রিসেলার হিসেবে আত্মপ্রকাশ করেছে সেলেক্সট্রা লিমিটেড। স্ট্র্যাটেজিক পার্টনার গ্রামীণফোন, রবি, বাংলালিংক, দারাজ ও পিকাবু।

ই-কমার্স প্ল্যাটফর্ম সেলেক্সট্রা শপেও (https://www.salextra.com.bd/apple) পাওয়া যাবে আইফোন-১৫ ছাড়াও অ্যাপল ব্র্যান্ডের সব পণ্য। সেলেক্সট্রার অফলাইন শপ থেকে অ্যাপল পণ্য কিনলে পাওয়া যাবে ইএমআই, মূল্যছাড় ও উপহার।

সেলেক্সট্রা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত জানান, আইফোন ছাড়াও দেশে অ্যাপল পণ্যের চাহিদা আছে। কিন্তু বাজারে অ্যাপল ব্র্যান্ডের বেশিরভাগই আন-অফিসিয়াল পণ্য। ফলে ক্রেতারা এসব পণ্য কিনে বিড়ম্বনা ও ক্ষতির সম্মুখীন হন। আগ্রহী ক্রেতাদের প্রকৃত অ্যাপল পণ্যের অভিজ্ঞতা দিতে সেলেক্সট্রা কাজ করবে। অনুমোদিত রিসেলার হিসেবে অ্যাপল ব্র্যান্ডের আইফোন, আইপ্যাড, ম্যাকবুক, অ্যাপল ওয়াচ, এয়ারপড-সহ সব পণ্যই এখন সেলেক্সট্রায় পাওয়া যাবে। আইফোন মডেলের নতুন সংস্করণ

রিসেলার হিসেবে ক্রেতারা সেলেক্সট্রার প্ল্যাটফর্ম থেকে বৈধ পথে আসা বিটিআরসি অনুমোদিত অ্যাপল পণ্য পাবেন। তা ছাড়া অফিসিয়াল বিক্রয়োত্তর সেবার (১২ মাস) পূর্ণ সুবিধা পাবেন ক্রেতারা। উপহারে থাকছে অথেনটিক ২০ ওয়াট ইউএসবি-সি পাওয়ার অ্যাডাপ্টার, আকর্ষণীয় ডিজো স্মার্টওয়াচ ও ফাস্ট্র্যাকের প্রিমিয়াম ওয়্যারলেস নেকব্যান্ড হেডফোন।

পরবর্তী প্রজন্মের iPhone Series অর্থাৎ iPhone 15 এবং iPhone 15 Plus ভারতে তৈরি করতে চলেছে Tata Group। রিসার্চ ফার্ম ট্রেন্ডফোর্সের রিপোর্ট অনুযায়ী, Tata ইতিমধ্যেই ‘কেবলই ছোট্ট অর্ডার’ পেয়েছে দুটি নতুন আইফোন মডেলের জন্য, যেগুলি মনে করা হচ্ছে চলতি বছরের সেপ্টেম্বর বা অক্টোবর মাসে ভারতে লঞ্চ করতে পারে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ভারতে উইস্ট্রনের প্রোডাকশন লাইন অধিগ্রহণের কারণে টাটা এই অর্ডারটি নিতে সক্ষম হচ্ছে। 2023 সালে বিভিন্ন iPhone মডেলের অ্যাসেম্বলি অর্ডারে Tata-র অংশ 5 শতাংশ হলেও Apple যে, চিনের বাইরে তাদের ইউপাদন স্থানান্তর করছে, বিষয়টি তারই ইঙ্গিত দিয়েছে। প্রসঙ্গত, Apple ইতিমধ্যেই দেশে iPhone SE, iPhone 12 এবং iPhone 14 তৈরি করেছে

ডিএসইর বাজার মূলধন ৮০ বিলিয়ন ডলার

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments