রাজধানীর গুলিস্তানে মনজিল

রাজধানীর গুলিস্তানে মনজিল পরবহনের চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১০টায় গুলিস্তানের স্টেডিয়াম পাতাল মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার তালহা বিন জসিম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ১০টায় আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সিদ্দিক বাজার স্টেশন থেকে দুটি ইউনিট দুই মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়। রাত ১০টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি জানান, এ ঘটনায় হতাহতের কোন সংবাদ পাওয়া যায়নি।

গুলিস্তানে একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১০টায় গুলিস্তানের স্টেডিয়াম পাতাল মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোলরুমের ডিউটি অফিসার তালহা বিন জসিম যুগান্তরকে আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন। রাজধানীর গুলিস্তানে মনজিল

তিনি বলেন, রাত ১০টায় আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সিদ্দিকবাজার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। রাত ১০টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি জানান, আগুন লাগা বাসটি মঞ্জিল পরিবহণের। এ ঘটনায় হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় মাত্র ৩০ মিনিটের ব্যবধানে রাজধানীর নিউমার্কেট, এলিফ্যান্ট রোড ও যাত্রাবাড়ী তিনটি বাসে আগুন দেওয়া হয়। এসব আগুন কে বা কারা দিয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। এসব আগুনে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

৪৮ ঘণ্টার অবরোধ 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments