মৌসুমি বায়ুর স্বাভাবিক লঘুচাপ

মৌসুমি বায়ুর স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় দেশের খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, রবিবার (৫ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত এ দুই বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ সময় সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী দুদিন কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে কমতে পারে তাপমাত্রা।

আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, সারা দেশে তাপমাত্রা আরও কমতে পারে।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শনিবার (৪ নভেম্বর) দেশের সর্বনিম্ন ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

রোববার (০৫ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

সোমবার (০৬ নভেম্বর) ও মঙ্গলবারের (০৭ নভেম্বর) পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে। মৌসুমি বায়ুর স্বাভাবিক লঘুচাপ

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ও ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

 বাড়িঘর মিশে গেছে ধুলোয়

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments