বছর পাঁচেক প্রেমের

বছর পাঁচেক প্রেমের পরে গত বছরের এপ্রিল মাসে মুম্বাইয়ে গাঁটছড়া বাঁধেন বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। গত বছরের নভেম্বর মাসে দম্পতির কোলে আসে তাদের প্রথম সন্তান, রাহা কাপুর। ৬ নভেম্বর এক বছরে পা দিয়েছে ছোট্ট রাহা। 

রাহার এক বছরের জন্মদিনে কেকের সঙ্গে তার ছবিও সামাজিকমাধ্যমে পোস্ট করেছেন আলিয়া। তবে মেয়ে রাহার মুখ প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। কেকের মধ্যে হাত রেখেছে খুদে রাহা, এমন একটি ছবি সামাজিকমাধ্যমের পাতায় সবার সঙ্গে শেয়ার করে নেন তিনি। তবে এতদিন রাহাকে এতটুকুও দেখার সুযোগ পাননি নেটিজেনরা। 

মেয়ের জন্মের কয়েক মাস পরেই পুরোদমে কাজে ফিরেছিলেন আলিয়া। ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবির শুটিংয়ের জন্য কাশ্মীরে যাওয়ার সময় রাহাকে সঙ্গে নিয়েই গিয়েছিলেন অভিনেত্রী। কারণ সেই সময় নিজের ছবি ‘অ্যানিমাল’-এর শুটিংয়ে ব্যস্ত ছিলেন রণবীর। ছবি মুক্তির আগে এখন প্রচারে ব্যস্ত তিনি। বছর পাঁচেক প্রেমের

অন্যদিকে, আলিয়ার হাতেও একের পর এক ছবির কাজ। শুধু অভিনেত্রী হিসাবেই নয়, প্রযোজক হিসাবেও ব্যস্ততা দিন দিন বাড়ছে তার। রাহার দেখাশোনা করার জন্য কি তবে নিজের পেশাদার জীবনই বিসর্জন দেবেন রণবীর?

সম্প্রতি এক অনুষ্ঠানে অভিনয় ও সন্তান সামলানো নিয়ে খোলামেলা কথাবার্তা বলেন আলিয়া। জাতীয় পুরস্কার পাওয়ার পরে অভিনেত্রী হিসাবেও দায়িত্ব বেড়েছে তার। পাশাপাশি রয়েছে প্রযোজনার কাজও। 

কখনও কচি হাতে কেক মাখা, কখনও হাতে ফুল৷ আলিয়া ইনস্টাগ্রাম জুড়ে শুধুই রাহা৷ এক বছরে বয়স হল রণবীর কাপুর এবং আলিয়া ভাটের কন্যার৷ মেয়ের প্রথম জন্মদিনে তাঁর বেশ কিছু মিষ্টি ছবি সমাজমাধ্যমের পাতায় নিজেই শেয়ার করলেন আলিয়া, সেই সঙ্গে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তাঁর ‘ছোট্ট বাঘ’কে৷

প্রথম ছবিতে দেখা যাচ্ছে হাতে কেক মাখামাখি রাহার৷ দ্বিতীয় ছবিতে গোলাপি রঙের পোশাকে সেজে একরত্তি৷ হাতে গাঁদা ফুল৷ ছোট্ট রাহার হাত ছুঁয়ে আছে মা আলিয়া এবং বাবা রণবীরের হাত৷

সালমানের জন্য রোম্যান্টিক গান গাইলেন অরিজিৎ

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments