ইনজুরির কারণে বিশ্বকাপে

ইনজুরির কারণে বিশ্বকাপে অংশ নিতে পারবেন না বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে দেখা যাবে না তাকে। শেষ মুহূর্তে সাকিবের জায়গায় বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন ওপেনার এমামুল হক বিজয়। 

বাংলাদেশ দলে এনামুল হককে সংযুক্তির আবেদন অনুমোদন করেছে আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটি। আইসিসির ওয়েবসাইটে এনামুলকে বদলি হিসেবে অনুমোদন দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়।

এর আগে বিবৃতিতে বিসিবি জানিয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে বাম হাতের তর্জনীতে ব্যথা পান সাকিব। এক্স-রে করে দেখা যায় সেখানে চিড় আছে। এই কারণে ১১ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না তিনি। এই ম্যাচের পর বাংলাদেশের বিশ্বকাপও শেষ হয়ে যাবে। শুধু বিশ্বকাপের শেষ ম্যাচই নয়, নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকেও ছিটকে যেতে পারেন তিনি। ইনজুরির কারণে বিশ্বকাপে

উল্লেখ্য, চলতি বিশ্বকাপে ঊরুর পেশির চোটে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলতে পারেননি সাকিব। ওই ম্যাচে অধিনায়কত্ব করেন সহ-অধিনায়ক শান্ত। শেষ ম্যাচেও তার কাঁধেই পড়বে দায়িত্ব।  পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আগামী শনিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ নিশ্চিত করতে ম্যাচটি বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের হয়ে সবশেষ সেপ্টেম্বরে এশিয়া কাপে মাঠে নেমেছিলেন বিজয়। সে ম্যাচে ভারতের বিপক্ষে ১১ বলে ৪ রান করেন এই ডানহাতি। তবে এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে আর দলে জায়গা পাননি তিনি। স্বাভাবিকভাবেই বিশ্বকাপের স্কোয়াডেও তাকে বিবেচনায় নেয়া হয়নি। বরং তরুণ তানজিদ হাসান তামিমেই আস্থা রাখে টাইগাররা। এবার সাকিবের চোটে কপাল খুলল তার।

ম্যাক্সওয়েলের ডাবল সেঞ্চুরি

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments