হেমন্তের শেষভাগে এসে প্রতিদিন কমছে? রাতের তাপমাত্রা। ঋতুর পালাবদলে দেশের প্রায় প্রতিটি গ্রামীণ জনপদে এখন শীতের আগমনীবার্তা। বিশেষ করে উত্তরের জেলাগুলোতে দ্রুত নামছে তাপমাত্রার পারদ। শিরশিরানি অনুভূতি, হিম হিম আমেজ। ক্রমেই দিন ও রাতের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান বাড়ছে উত্তরে। বিশেষ করে একেবারে উত্তরের জেলা পঞ্চগড়ে মাঝরাত থেকে কুয়াশায় ঢেকে যাচ্ছে চারদিক। ভোরবেলায় কেটে যাচ্ছে কুয়াশা। এ সময়টাতে হালকা কাঁথা ও কম্বল গায়ে জড়িয়ে শীত নিবারণের চেষ্টা করছেন মানুষ। দিনভর ঝলমলে রোদ আর গরম থাকলেও সন্ধ্যা নামলেই শুরু হচ্ছে শীতের আবহ। রাতভর ঝরতে থাকা কুয়াশা থাকছে সকাল অব্দি। উত্তরের জেলাগুলোতে কবি জীবনানন্দ দাশের ‘পেঁচা’ কবিতার দৃশ্যপট রচিত হয়েছে।
গত ২৪ দিন ধরে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তরের এই জনপদে প্রতি বছর শীতের আগমন ঘটে কিছুটা আগেভাগে। আর শীত বিদায়ও নেয় দেরিতে। এবারও তার ব্যতিক্রম নয়। দেশের প্রায় প্রতিটি গ্রামীণ
এদিকে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো বিশ্লেষণ করে বলেছেন, চলতি সপ্তাহ থেকে শীতকাল শুরুর প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ বুধবার সকাল থেকে রংপুর ও রাজশাহী বিভাগের একাধিক জেলার ওপর দিয়ে ঘন কুয়াশা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বা শুক্রবার ঢাকা শহরসহ ঢাকা বিভাগের জেলাগুলোতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, আজ বুধবার সকাল ১০টার মধ্যে রংপুর, রাজশাহী বিভাগের জেলাগুলোর ওপর মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশা অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা বিরাজ করার প্রবল সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি কুয়াশার সম্ভাবনা রয়েছে ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, মৌলভীবাজার, বান্দরবান, কক্সবাজার জেলায়।
