৪৮ ঘণ্টার সর্বাত্মক

৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের তৃতীয় ধাপের আগের দিন মঙ্গলবার রাতে রাজধানীর খিলগাঁও-মালিবাগ এলাকায় একটি পরিবহন বাসে আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ বাসে আগুন লাগার সংবাদ পেয়ে মঙ্গলবার রাত ১১টায় ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠায়। তারা গিয়ে বাসটির আগুন নিভিয়েছে।

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতরের কাছে পার্কিং করা ছিল বাহন পরিবহনের বাসটি। অজ্ঞাত দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস বাসের আগুন নিভিয়েছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ৪৮ ঘণ্টার সর্বাত্মক

বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের আগের রাতে মঙ্গলবার (৭ নভেম্বর) রাজধানীর খিলগাঁও-মালিবাগে  বাহন পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস রাত ১১টার দিকে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠায়। তারা গিয়ে বাসটির আগুন নিভিয়েছে।

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের কাছে পার্কিং করা ছিল বাহন পরিবহনের বাসটি। অজ্ঞাত দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।  ফায়ার সার্ভিস বাসের আগুন নিভিয়েছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

অবরোধের আগের দিন আবারও গ্রিন ইউনিভার্সিটির বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাজধানীর এলিফ্যান্ট রোডে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থল পৌঁছেছে। শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে বাসে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এর আগে ২ নভেম্বর রাত ৯ টার দিকে মিরপুর-১২তে একই বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যানের সামনে একটি বাসে আগুন লেগেছে। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

বাসে কীভাবে আগুন লেগেছে জানতে চাইলে তিনি, বাসে কেউ আগুন দিয়েছে নাকি অন্য কোনোভাবে লেগেছে তা এখনো জানা যায়নি।

এর আগে ২ নভেম্বর রাত ৯টা ১২ মিনেটে মিরপুর–১২ নম্বরে গ্রিন ইউনিভার্সিটির দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য, সরকারের পদত্যাগের ১ দফা দাবি আদায়ে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হচ্ছে রোববার (৫ নভেম্বর) ভোর ৬টা থেকে। দলটির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা অন্য দলগুলোও এই কর্মসূচি পালন করবে।

আবার শুরু বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments