মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত হয়েছে। ইরান সমর্থিত ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী বেশ শক্তিশালী এবং দেশটির উপকূলে ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করার এই ঘটনা ঘটে।

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে টানা এক মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি আগ্রাসন চলছে এবং এর মধ্যেই ইয়েমেনে মার্কিন ড্রান ভূপাতিত হওয়ার ঘটনা ঘটল। ৯ নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা একটি মার্কিন সামরিক ড্রোন গুলি করে ভূপাতিত করেছে বলে মার্কিন কর্মকর্তারা এবং ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি আন্দোলন জানিয়েছে।

একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, হুথি বাহিনী ইয়েমেনের উপকূলে মার্কিন সামরিক বাহিনীর একটি এমকিউ৯ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। হুথি সামরিক বাহিনীর একজন মুখপাত্রও এই বিষয়টি নিশ্চিত করেছেন।

ড্রোন ভূপাতিত করার এই ঘটনা এমন সময় ঘটল যখন গাজা উপত্যকায় হামাসের সাথে যুদ্ধের নামে নির্বিচার আগ্রাসন চালাচ্ছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। মূলত আর এই কারণে মধ্যপ্রাচ্যে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর কার্যকলাপের বিরুদ্ধে সতর্ক অবস্থানে রয়েছে ওয়াশিংটন। ইরান সমর্থিত ইয়েমেনের

এর আগে গত মাসে, ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে হুথিদের নিক্ষেপ করা ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং বেশ কয়েকটি ড্রোনকে আটকে দিয়েছিল মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ।

বিবিসি বলছে, ইসরায়েল-গাজা যুদ্ধকে ঘিরে আঞ্চলিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে মার্কিন বিমানবাহী রণতরী, মেরিন এবং সহায়ক বহু জাহাজসহ সামরিক সরঞ্জাম মধ্যপ্রাচ্যে জড়ো করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ইয়েমেন ও ইসরায়েলের মধ্যে অবস্থিত লোহিত সাগরে সামরিক জাহাজে সেনা মোতায়েনের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

দিল্লিতে কৃত্রিম বৃষ্টির চিন্তাভাবনা

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments