বৃটিশ পাকিস্তান পিরিয়ড

বৃটিশ পাকিস্তান পিরিয়ড ও স্বাধীনতা পরবর্তী সময়ের স্বপ্ন দেশের সর্বদক্ষিণ জেলার সাথে সরাসরি রেল সংযোগ। স্বাধীনতা পরবর্তীকালে বহু সরকার রাষ্ট্রক্ষমতায় ছিল। কিন্তু কোনো সরকারই কক্সবাজারে রেল সংযোগের বিষয়ে মাথা ঘামায়নি। তবে, ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পরই রেল সংযোগে সারাদেশের সাথে কক্সবাজারকে যুক্ত করতে প্রকল্প হাতে নেয় আওয়ামী লীগ।

সেই প্রকল্পের মাধ্যমে আন্তর্জাতিকমানের আইকনিক রেলস্টেশন নির্মাণ করা হয়েছে পর্যটন শহর কক্সবাজারে। এই স্টেশনে রয়েছে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত সবধরনের ব্যবস্থা। শুধু রেল যোগাযোগের জন্য নয়, পর্যটনের নতুন অনুষঙ্গ হিসেবে বিবেচ্য হচ্ছে দেশের একমাত্র আইকনিক এই রেলস্টেশন, এমনটি অভিমত কক্সবাজারের সচেতন মহলের।

দীর্ঘ প্রতীক্ষার পালা শেষ হচ্ছে আজ শনিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলস্টেশন ও দোহাজারী-কক্সবাজার নবনির্মিত রেললাইনের উদ্বোধন করবেন আজ। শুধু রেলপথ ও আইকনিক রেললাইন স্টেশন নয়, এ দিন সমাপ্ত হওয়া ১৩টি প্রকল্প উদ্বোধন এবং ৩টি ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য ফলক তৈরি করা হয়েছে। উদ্বোধন ও ভিত্তিপ্রস্তরযোগ্য প্রকল্পগুলোর মোট ব্যয় ৫৫ হাজার কোটি টাকা। বৃটিশ পাকিস্তান পিরিয়ড

কক্সবাজার জেলা প্রশাসন জানিয়েছে, বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত থেকে মাত্র তিন কিলোমিটার দূরে ঝিলংজায় ২৯ একর জমিতে দুইশ ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে চোখ ধাঁধানো রেলওয়ে স্টেশন। মূল স্থাপনাটি যেন সমুদ্রের ঝিনুকেরই বিমূর্ত রূপ। ছাদটি স্টিলের তৈরি ক্যানোপি, আর চতুর্পাশে রয়েছে কাঁচের দেয়াল। দিনের আলো সরাসরি প্রবেশ করবে স্টেশনের ভেতরে। অত্যাধুনিক নির্মাণশৈলী ও পরিবেশবান্ধব বিভিন্ন বৈশিষ্ট্যও এতে দৃশ্যমান।

অবরোধে ঢাকায় পুড়েছে ৬৪ গাড়ি

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments