নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ২নম্বর ঢাকেশ্বরী বাসস্ট্যান্ড এলাকায় দুটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১১ মার্চ) দুপুরে একটি ঝুটের গোডাউনে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পাশে থাকা অপর গোডাউনে ছড়িয়ে পড়ে।
পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন জানান, দুপুরে হঠাৎ করেই দুটি ঝুটের গোডাউনে আগুন লাগে। মুহূর্তেই পাশের গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে আদমজী ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তদন্ত সাপেক্ষে তা জানা যাবে বলে জানান রুহুল আমিন।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৩ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ছয়টার দিকে সিদ্ধিরগঞ্জে নাসিক ৮ নং ওয়ার্ডের গোদনাইল ভূইয়াপাড়া উজান টেক্সটাইল মিলের ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। ঢাকেশ্বরী বাসস্ট্যান্ড এলাকায়
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. ফখরুদ্দিন।
তিনি জানান, আগুনের সংবাদ পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
জানা গেছে, কুমুদিনীর ভেতরের ৬নং গোডাউনে আগুন লেগে যায়। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। গোডাউনে পাট ব্যবসায়ী বসু বাবুর পাট মজুদ ছিল। আগুনে গোডাউনে থাকা পাট পুড়ে গেছে।
