উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে বেলা ১টায় হেলিকপ্টারে ঢাকা থেকে খুলনায় আসেন প্রধানমন্ত্রী। জেলা স্টেডিয়াম হেলিপ্যাড থেকে সার্কিট হাউজে খুলনা বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পরে সার্কিট হাউজ মাঠে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন।

এর আগে প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে খুলনার রাজপথ। সোমবার সকাল ৭টা থেকে নগরীর বিভিন্ন পয়েন্ট থেকে মিছিল নিয়ে আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠের জনসভাস্থলে প্রবেশ করছে। বিভিন্ন ব্যানার, ফেস্টুন, ব্যাচ, প্লেকার্ডসহ নগরীর মেইন সড়ক ও অলিগলি দিয়ে মিছিল আসছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নগরীর সার্কিট হাউজ মাঠসহ আশপাশের রাস্তাায় নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়বার মত।

খুলনার জনসভা মঞ্চে উঠেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সোমবার (১৩ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে তিনি সার্কিট হাউস মাঠের জনসভা মঞ্চে পৌঁছান তিনি। উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

এর আগে, সকাল থেকেই খুলনা সার্কিট হাউস মাঠে দলীয় নেতাকর্মীরা দলে দলে আসতে শুরু করেন। আগতদের হাতে নানা ধরনের প্ল্যাকার্ড, ফেস্টুন, দলীয় প্রতীক নৌকা বহন করতে দেখা যায়। দলীয় মনোনয়ন প্রত্যাশী সমর্থকদের বিশাল বিশাল মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে দেখা যায়। দুপুর হতেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

সকাল থেকেই সার্কিট হাউসমুখী খুলনা যশোর সড়ক, খান জাহান আলী সড়কে হালকা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কগুলো যান চলাচল একদম কমে যায়।

সাতকানিয়ায় হচ্ছে আরও চার ব্রিজ

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments