আগামী জাতীয় সংসদ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নৌকা প্রতীকে ভোট দিয়ে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় লাখো জনতা ২ হাত উঁচিয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার শপথ নেন। এর প্রধানমন্ত্রী জবাবে বলেন, ‘রিক্ত আমি, সিক্ত আমি, দেওয়ার কিছু নেই; আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে। দেশ এগিয়ে যাবে। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, যাকেই নৌকা প্রতীক দেওয়া হবে, তার জয়ের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ তিনি বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়েছেন। এ স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে হবে। সব ভুলে আমি আপনাদের কাছে এসেছি। আপনারাই আমার পরিবার। এই পরিবারের সদস্য হিসেবেই আমি দেশের উন্নয়নে কাজ করছি। আমি আপনাদের দোয়া চাই।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রোববার বিকেলে নবনির্মিত ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার (জিপিইউএফএফ) উদ্বোধন উপলক্ষে মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে এক জনসভায় প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। নরসিংদী জেলা আওয়ামী লীগ এ জনসভা আয়োজন করে।  

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ২০১৩-২০১৪ সালের মতো ফের নির্বাচন বানচাল করতে অগ্নিসন্ত্রাস করছে। প্যালেস্টাইনে নির্মম হামলা চালাচ্ছে ইসরাইল। হাসপাতালে বোমা মেরে ইসরাইল মানুষ খুন করছে। বিএনপিও ইসরায়েলের মতো অ্যাম্বুলেন্সে আক্রমণ করছে।

জনসভায় যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন করেন। এ সময় তিনি সুধী সমাবেশে বক্তব্য দেন।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন কর্তৃক নবনির্মিত ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানাটি দক্ষিণ এশিয়ার সর্বৃবৃহৎ সার কারখানা। ১১০ একক জমির ওপর এই সার কারখানাটি নির্মাণে ১৫ হাজার ৫০০ কোটি টাকা ব্যয় হয়েছে। আগামী জাতীয় সংসদ

প্রধানমন্ত্রী ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানাটির উদ্বোধন উপলক্ষে প্রকাশিত স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জনসভা শুরুর আগে নরসিংদীবাসীর জন্য উপহার উল্লেখ করে ১০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এসব প্রকল্প বাস্তবায়নে প্রায় ৪৮ কোটি টাকা ব্যয় হবে।

জেলা প্রশাসক ড. বদিউল আলমের উপস্থাপনায় উদ্বোধন অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন কালেক্টরেট মসজিদের ইমাম হাফেজ মওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন।

নারায়ণগঞ্জে পাট গোডাউনে আগুন

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments