বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর

জোবায়ের ইবনে হুমায়ুন নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর করে আলোচনায় আসে ‘প্রলয় গ্যাং’। গত মার্চের ঘটনা এটি। এত দিন পরও ওই গ্যাংয়ের বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয়নি প্রশাসন। এবার হুমায়ুনসহ গ্যাংয়ের কয়েক সদস্য এক চিকিৎসক দম্পতির সন্তানকে সোহরাওয়ার্দী উদ্যানে দুই ঘণ্টা নির্যাতন করেছে।

ভুক্তভোগীর নাম মীর আলভী আরসলান। নির্যাতনের ঘটনায় তাঁর মা গত ৯ নভেম্বর শাহবাগ থানায় মামলা করেন। বাদী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক। আলভীর বাবাও চিকিৎসক। সোমবার রাতে মামলার বিষয়টি সমকালকে নিশ্চিত করে শাহবাগ থানার ওসি নুর মোহাম্মদ বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। 

আসামিরা হলেন– ঢাবির মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এবং শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী তবারক মিয়া, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী মুরসালিন, সাকিব, জুবায়ের এবং স্যার এএফ রহমান হলের শিক্ষার্থী জোবায়ের ইবনে হুমায়ুন। এ ছাড়া অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, গত ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিম পাশে বসে বান্ধবীর সঙ্গে গল্প করছিলেন আলভী আরসলান। এ সময় তবারক, মুরসালিন, সাকিব, জুবায়ের, হুমায়ুনসহ ৪-৫ জনের একটি দল তাদের বিভিন্নভাবে হেনস্তা করে। আলভি প্রতিবাদ করলে তাঁকে সোহরাওয়ার্দী উদ্যানের নির্জন স্থানে নিয়ে শারীরিক নির্যাতন শুরু করে তারা। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর

আলভীর মা সমকালকে বলেন, আমার সন্তানের কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে। চোখে কম দেখছে। কোনো সাধারণ মানুষ এমন কাজ করতে পারে না।

উদ্বোধন হচ্ছে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments