রাজনৈতিক দলের জন্য

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, নির্বাচন কোন একটা রাজনৈতিক দলের জন্য আটকে থাকবে না। যে সমস্ত দলের নির্বাচন করার সক্ষমতা আছে তারা নির্বাচন করবে। যদি কোন দল নির্বাচনে না আসে সেটা তাদের গণতান্ত্রিক অধিকার তবে নির্বাচন যথাসময়েই হবে।

হানিফ বলেন, এই নির্বাচন বানচাল করার জন্য বা বাধাগ্রস্থ্য করার জন্য বিএনপি ও তার পক্ষে কিছু দল তৎপরতা চালাচ্ছে এতে কোন লাভ হবে না। কারণ নাশকতা মূলক কর্মকান্ড করে নির্বাচন বাধাগ্রস্থ্য বা বানচাল করা যাবে না।

আজ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল উদ্বোধনের আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মাধ্যমে আজ থেকেই কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে কুষ্টিয়া জেলা সহ আশপাশের কয়েকটি জেলার মানুষ উন্নত চিকিৎসা সেবা নিতে পারবে।

এর আগে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধন ঘোষণা করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি ২৪ টি মন্ত্রণালয়ের অধীনে ১৫৭ টি বিভিন্ন প্রকল্প/ কার্যক্রমের আওতায় দেশব্যাপী ৬৪৪০ টি অবকাঠামো এবং ৫৩৯৭ টি ভূমিহীন পরিবারের জন্য আশ্রয়ন প্রকল্পের শুভ উদ্ভাধন ঘোষণা করেন। এই ১৫৭ টি প্রকল্প/ কার্যক্রমের আওতাধীন কুষ্টিয়া জেলার ০৯ টি প্রকল্প রয়েছে।

দেশে রাজনৈতিক সংকট চলছে বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, দেশে কোনো রাজনৈতিক সংকট নেই, আওয়ামী লীগেরও কোনো সংকট নেই, রাজনৈতিক সংকটে আছে বিএনপি।

কারণ যে দলের শীর্ষ দুই নেতা দুর্নীতি-সন্ত্রাস-হত্যার দায়ে অভিযুক্ত হয়ে দণ্ডপ্রাপ্ত হয়, সেই দল রাজনৈতিক সংকটে থাকবে এটাই স্বাভাবিক। রাজনৈতিক দলের জন্য

হানিফ বলেন, বিএনপি সেই রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য দেশের সাধারণ মানুষের ওপরে ভরসা করে নাই, তারা ভরসা করেছে বিদেশি প্রভুদের ওপর। এসব নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে কোনো শঙ্কা বা সংকট নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী যথা সময়ে হবে, সেটির জন্য বাংলাদেশের মানুষ মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে। জাতিকে বিভক্ত করেছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। খুনি জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করে হত্যাকারীদের রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করেছে। জিয়া তাদের পুনর্বাসন এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সম্পূর্ণ পদদলিত করে স্বাধীনতাবিরোধী পাকিস্তানি ভাবধারা প্রতিষ্ঠার মধ্য দিয়েই তো জাতিকে বিভক্ত করেছে। তখন থেকেই জাতি দুই ভাগে বিভক্ত। এক দিকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগের নেতৃত্বে, আরেক দিকে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি বিএনপির নেতৃত্বে।

হজের খরচ কমল বেসরকারি পর্যায়ে

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments