দুটি হজ প্যাকেজ ঘোষণা

সরকারি ব্যবস্থাপনার মতো বেসরকারি ব্যবস্থাপনাতেও দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ঘোষিত প্যাকেজে ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালের হজের সাধারণ প্যাকেজের খরচ কমেছে ৮৩ হাজার ২০০ টাকা।

১৪ নভেম্বর রাজধানীর বিজয়নগরে একটি হোটেলে হাবের পক্ষ থেকে ২০২৪ সালের ‘বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা’ করেন হাবের সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম।

ঘোষিত দুটি প্যাকেজের প্রথম প্যাকেজের (সাধারণ) খরচ ধরা হয়েছে ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা। দ্বিতীয় প্যাকেজের খরচ ধরা হয়েছে ৮ লাখ ২৮ হাজার ৮১৮ টাকা।

গত ২ নভেম্বর সরকারিভাবে ২০২৪ সালের হজের সাধারণ ও বিশেষ দুটি প্যাকেজ ঘোষণা করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক। সরকারিতে সাধারণ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা। আর বিশেষ প্যাকেজের মূল্য ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা নির্ধারণ করা হয়েছে। দুটি হজ প্যাকেজ ঘোষণা

বিজয়নগরে একটি হোটেলে ২০২৪ সালের ‘বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা’ করছেন হাবের সভাপতি শাহাদাত হোসেন বুধবার (১৫ নভেম্বর) থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার (হজ এজেন্সি) হজযাত্রীরা নিবন্ধনের টাকা জমা দিতে পারবেন। নিবন্ধনের টাকা জমা নেওয়া হবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

চাঁদ দেখা সাপেক্ষে ২০২৪ সালের ১৬ জুন হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে হজ করতে পারবেন এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। তাদের মধ্যে সরকারি মাধ্যমে হজ করতে পারবেন ১০ হাজার ১৯৮ জন এবং বেসরকারি এজেন্সির মাধ্যমে হজ করতে পারবেন এক লাখ ১৭ হাজার জন।

গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে ব্যর্থতা

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments