পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ভারত সফরে যাচ্ছেন। আগামী ২৪ নভেম্বর দিল্লিতে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক করবেন তিনি। এরপর ঢাকায় ফিরবেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের ২৩ নভেম্বর ভারতে পৌঁছানোর কথা। পরদিন দিল্লিতে ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রার সঙ্গে তার পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক করবেন। 

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন গণমাধ্যমকে বলেন, তার দিল্লি সফরের বিষয়টি প্রক্রিয়াধীন। তবে এর বাইরে বিস্তারিত কিছু তিনি জানাননি।

সূত্রে জানা গেছে, বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে এটাই দুই দেশের পররাষ্ট্রসচিবদের মধ্যে শেষ বৈঠক হতে পারে। সে কারণে বৈঠকে তিস্তার পানি বণ্টনের মতো অমীমাংসিত বিষয়সহ বিদ্যুৎ, জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, প্রতিরক্ষাসহ নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা।

চলতি বছর ভারত–বাংলাদেশের পররাষ্ট্রসচিবদের মধ্যে এটি হতে যাচ্ছে দ্বিতীয় বৈঠক। জি-২০ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আমন্ত্রণপত্র পৌঁছে দিতে ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা গত ফেব্রুয়ারিতে ঢাকা সফর করেন। ওই সময় তিনি মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন।

তবে তার সফরটি দ্বিপক্ষীয় নিয়মিত ইস্যুগুলোতেই আটকে থাকবে না, বরং ঐতিহাসিক বন্ধু এবং ঘনিষ্ঠ প্রতিবেশি হিসেবে ভারতের সঙ্গে আলোচনায় অত্যাসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করার জন্য সরকারের ওপর আন্তর্জাতিক সম্প্রদায় যেভাবে চাপ তৈরি করেছে তা নিয়েও কথা হবে ধারণা করা যায়।

চলতি বছর ভারত–বাংলাদেশের পররাষ্ট্রসচিবদের মধ্যে এটি হতে যাচ্ছে দ্বিতীয় বৈঠক। জি-২০ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আমন্ত্রণপত্র পৌঁছে দিতে ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা গত ফেব্রুয়ারিতে ঢাকা সফর করেন। ওই সময় তিনি মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন।

সব দলকে নির্বাচনে আসার আহ্বান

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments