দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য রাজশাহী থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন মোট ১৪ জন। ১৯ নভেম্বর সাতজন ও গত শনিবার সাতজন মনোনয়ন কিনেন।
রোববার মনোনয়ন কিনেছেন রাজশাহী সদরে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বর্তমান সংসদ সদস্য ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী, একই আসন থেকে তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুন্ডুমালা পৌর মেয়র গোলাম রাব্বানী, অধ্যক্ষ তাজবুল ইসলাম, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দীন ও একই আসন থেকে মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী, রাজশাহী-৬ থেকে বাঘা উপজেলা চেয়ারম্যান লায়েব উদ্দিন লাবলু। আওয়ামী লীগের মনোনয়ন ফরম
জানা গেছে, মনোনয়ন উত্তোলনের দ্বিতীয় দিন ১৯ নভেম্বর সকাল থেকেই দলীয় কার্যালয়ে সারাদেশ থেকে আগত মনোনয়ন প্রত্যাশীরা ফরম উত্তোলন করেন। এদিন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বর্তমান সংসদ সদস্য ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরীর মনোনয়ন ফরম উত্তোলন করা হয়। তার পক্ষে মনোনয়ন উত্তোলন করেন গোদাগাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম।
একই দিন বিকেলে তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুন্ডুমালা পৌর মেয়র গোলাম রাব্বানী এবং রাজশাহী জেলা কৃষক লীগের সভাপতি অধ্যক্ষ তাজবুল ইসলাম বিকেলে মনোনয়ন উত্তোলন করেছেন।
এর আগে শনিবার রাজশাহী-১ আসন থেকে মনোনয়ন কিনেছেন আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য আয়েশা আকতার জাহান ডালিয়া, রাজশাহী-২ থেকে মনোনয়ন কিনেছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী-৩ থেকে মনোনয়ন কিনেছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী-৪ থেকে মনোনয়ন কিনেছেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী-৫ আসন থেকে মনোনয়ন কিনেছেন সংসদ সদস্য ডা. মুনসুর রহমান ও রাজশাহী জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি ওবায়দুর রহমান এবং রাজশাহী-৬ থেকে মনোনয়ন কিনেছেন চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রায়হানুল হক রায়হান।
