অনিয়ম লুটপাটে ধুঁকছে

অনিয়ম লুটপাটে ধুঁকছে দেশের নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বা এনবিএফআই। চলছে নানা অব্যবস্থাপনা, চেয়ারম্যান ও পরিচালকদের অযাচিত হস্তক্ষেপ। ইচ্ছে মতো হাতিয়ে নেওয়া হচ্ছে আমানতকারীদের টাকা। এমন পরিস্থিতিতে থাকা অনেক প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা পদত্যাগ করেছেন। আবার কারও মেয়াদ শেষ হয়েছে। কিন্তু এখন নতুন এমডি পাচ্ছে না প্রতিষ্ঠানগুলো। আবার যোগ্য লোক খুঁজেও পাওয়া যাচ্ছে না। ফলে এমডি ছাড়াই চলছে বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠান।

বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নেই দেশের ছয়টি আর্থিক প্রতিষ্ঠানে। এর মধ্যে রয়েছে, ইউনিয়ন ক্যাপিটাল, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লি., এফএএস ফাইন্যান্স, ইউএই বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানি লি. ও  জিএসপি ফাইন্যান্স। এসব প্রতিষ্ঠানে এমডি না থাকায় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সিইওর চলতি দায়িত্ব পালন করছেন।

আলোচিত প্রশান্ত কুমার হালদারের সীমাহীন অনিয়মের কারণে গ্রাহকদের টাকা ফেরত দিতে পারছে না ইন্টারন্যাশনাল লিজিং। আবার ঋণের অর্থ আদায় করতে গিয়ে বিভিন্নজনের হুমকির মুখে পড়েন প্রতিষ্ঠানটির সাবেক এমডি আবদুল খালেক খান। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে তিনি পদত্যাগ করেন। এখন এমডি ছাড়াই চলছে প্রতিষ্ঠানটি। এখন চলতি দায়িত্বে আছেন মশিউর রহমান। অনিয়ম লুটপাটে ধুঁকছে

একই অবস্থায় আছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড। এমডি নিয়োগ হয়নি দীর্ঘদিন ধরে। বর্তমানে প্রতিষ্ঠানটির এমডির চলতি দায়িত্বে আছেন মো. আনোয়ার সাদেক। এফএএস ফাইন্যান্সের এমডি না থাকায় চলতি দায়িত্ব পালন করছেন ডিএমডি মো. এ এফ সাব্বির রহমান। ইউএই বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানি লি-এর এমডি-র চলতি দায়িত্ব পালন করছেন এম এম মোস্তফা বিলাল, জিএসপি ফাইন্যান্সের এমডি-র চলতি দায়িত্ব পালন করছেন মো. জিল্লুর রহমান এবং ইউনিয়ন ক্যাপিটালের এমডি-র চলতি দায়িত্ব পালন করছেন এ এন এম গোলাম সাব্বির।

মানি লন্ডারিং প্রতিরোধে বাংলাদেশের পাঁচ ধাপ উন্নতি

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments