দ্বাদশ জাতীয় সংসদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নন্দিত ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা

২০ নভেম্বর দুপুর ১২টার দিকে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ’র আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সুভাষ চন্দ্র বোস।

খুলনা বিভাগের মনোনয়ন ফরম বিক্রির দায়িত্বে থাকা আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শফিক বিষয়টি নিশ্চিত করেছেন।

মনোনয়ন ফরম সংগ্রহের পূর্বে নড়াইল-২ আসনের বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা গণভবনে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন। দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ

আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মাশরাফি বিন মর্তুজার মনোনয়ন ফরম সংগ্রহককালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। প্রবীণ আইনজীবী এডভোকেট গোলাম নবী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খোকন সাহা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দি, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক মেয়র আশরাফুল আলম, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিআরডিবি চেয়ারম্যান এম এম রাশেদ হাসান, লাহুড়িয়া ইউপি’র চেয়ারম্যান সিকদার কামরান আহম্মদ, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার ওহিদুজ্জামান, জাতীয় শ্রমিক লীগ লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুবেল শেখসহ দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকরা।

সোমবার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য সাজ্জাত হোসেন মুন্না।

নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য সাজ্জাত হোসেন মুন্না বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার পক্ষে আওয়ামী লীগদলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলাম।

এর আগে শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে শুরু হয় এ কার্যক্রম। প্রথম দিনে ১ হাজার ৭৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। দ্বিতীয় দিন রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোট ১ হাজার ২১২টি মনোনয়ন ফরম বিক্রি করা হয়। ফলে দুই দিনে ২ হাজার ২৮৬টি ফরম বিক্রি হয়েছে। এতে আওয়ামী লীগের আয় হয়েছে ১১ কোটি ৪৩ লাখ টাকা।

আজ সশস্ত্র বাহিনী দিবস

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments