আওয়ামী লীগের দুই ডজন

মাশরাফি বিন মুর্তজার নড়াইল-২-এর আসনে আওয়ামী লীগের দুই ডজন নেতা মনোনয়নপ্রত্যাশী। দলীয় মনোনয়ন ফরম জমা দিয়ে নৌকার টিকিট পেতে দৌড়ঝাঁপ করছেন জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের এসব নেতা।

মাশরাফির মতো একজন জনপ্রিয় ক্রিকেটার এমপি হওয়া সত্ত্বেও এ আসনে কেন একই দলের এত নেতা মনোনয়নপ্রত্যাশী তা নিয়ে প্রশ্ন উঠেছে। আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত এ আসনে দলটির কেন্দ্রীয় যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মাশরাফি ফের দলীয় মনোনয়ন পাচ্ছেন, নাকি নতুন মুখ আসছে– তা নিয়ে সর্বত্রই চলছে আলোচনা। আওয়ামী লীগের দুই ডজন

মাশরাফির পাশাপাশি এ আসনে নৌকার মনোনয়ন ফরম জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান, সহসভাপতি আসিফুর রহমান বাপ্পি, মো. হাসানুজ্জামান, আইয়ুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুল বাশার ডলার, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী এ এম আবদুল্লাহ, নড়াইল পৌর আওয়ামী লীগ সভাপতি মলয় কুণ্ডু, লোহাগড়া উপজেলার সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুর আমীর লিটু, বর্তমান সভাপতি মুন্সী আলাউদ্দিন, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান তাপস, কেন্দ্রীয় যুবলীগ নেতা তরিকুল ইসলাম, কাজী জাহিদুর রহমান, ফারহানা রেজা পিউলী, ব্যারিস্টার আমিনুর রহমান আলামিন, শামীমা সুলতানা, জসিম উদ্দিন কনক, মনির হুসাইন, ড. কে এম সালাউদ্দিন, নজরুল মুন্সী, পলাশ হাজরা, লায়ন নূর ইসলামসহ ২৪ নেতা।

আওয়ামী লীগ ও সমমনা দলের কয়েক নেতাকর্মী জানান, মাশরাফি গত ৫ বছরে নড়াইলের উন্নয়নের জন্য চেষ্টা করেছেন। তিনি জনগণের কাছে যাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীর কাছে যাননি। ফলে অনেক নেতা তাঁর ওপর নাখোশ। এই ক্ষোভকে পুঁজি করে অনেকে প্রার্থী হওয়ার দৌড়ে নেমেছেন।

বিশ্ব বাঁচাতে যুদ্ধকে না বলুন

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments